খুলনা ব্যুরো
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের নাশকতার প্রতিবাদে খুলনায় শিবিরের বিক্ষোভ

খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সারা দেশে নাশকতা সৃষ্টির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। আওয়ামী গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে বুধবার (১২ নভেম্বর) খুলনার শিববাড়িতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লির তাঁবেদারি করেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে নেতারা দেশের আইন প্রণয়নের চেষ্টা করেছে। দেশবিরোধী বিভিন্ন চুক্তি তারা করেছে। তেমনি এই সরকারও একপাক্ষিক কাজ করছে। আওয়ামী লীগ যেমন বাংলাদেশে টিকে থাকতে পারেনি, আপনাদের পরিণতিও তেমনি হবে। ছাত্রশিবির দেশের জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো নৈরাজ্যের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। আগামীকাল খুলনায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, আমরা যখন জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবি তুলছি এখন একটি দল তাদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচনের দাবি তুলছে। তারা বলে গণভোট নভেম্বরে প্রয়োজন নেই, গণভোট জাতীয় নির্বাচনের দিন হবে। তাদের কথা শুনলে মনে হয় তারা ক্ষমতায় গিয়ে বসে আছে। তারা যা বলবে দেশের মানুষ সেটাই শুনবে।

শিবির নেতারা আরও বলেন, আমরা লক্ষ করছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগের সব মামলা নাকি প্রত্যাহার করা হবে, আপনারা এই দুঃসাহসিকতা দেখাবেন না। আওয়ামী লীগকে যেমন দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে আপনাদের জায়গা দিল্লিতেও হবে না।

বিক্ষোভ কর্মসূচিতে নেতারা বলেন, ছাত্রশিবির আজ যে দাবি নিয়ে মাঠে নেমেছে এই দাবি শুধু ছাত্রশিবিরের নয়। এটা বাংলাদেশের প্রতিটি মানুষের দাবি। এই দাবি মানতে আপনারা টালবাহানা করবেন না। ইতোমধ্যে আওয়ামী লীগ যেসব কার্যক্রম করছে তার দ্বারা প্রমাণিত হয় তারা একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ তাদের এই সন্ত্রাসী কার্যক্রম না থামালে দেশের মানুষ তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে।

তারা আরও বলেন, আগামীকাল (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুনি হাসিনার বিচারের রায় ঘোষণা করবে। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। গত দুদিনে এই সন্ত্রাসী সংগঠনটির দুর্বৃত্তরা ১৫টির বেশি বাস আগুনে পুড়িয়ে দিয়েছে। তাদের আগুনসন্ত্রাসের শিকার হয়ে ময়মনসিংহে ঘুমন্ত অবস্থায় একজন বাসচালক নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১০

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১১

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১২

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৩

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৪

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৫

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৬

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৭

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৮

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৯

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

২০
X