মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যাত্রী সেজে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

চট্টগ্রাম থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
চট্টগ্রাম থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবেসে ইয়াবা পাচারের সময় ১ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) মিরসরাই সদরের পুরাতন ডাকবাংলোর সামনে বিভিন্ন বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার মন্ডলপাড়া এলাকার মৃত ফিরোজ মন্ডলের ছেলে শাওন মন্ডল (২৩) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার বহদ্দারঘাটা পূর্ব স্টেশন এলাকার আব্দুল মালেকের ছেলে মো. রুবেল (২৪)।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানে বাসে থাকা দুই যাত্রীকে সন্দেহ হলে তাদের তল্লাশি করে একজনের শরীরে এবং অন্যজনের সঙ্গে থাকা ব্যাগ থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই দুই মাদক কারবারি প্রায় সময় কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X