পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত ২৫

হামলায় ভাঙচুরকৃত গাড়ি ও নির্বাচনী প্রচার ক্যাম্প। ছবি : কালবেলা
হামলায় ভাঙচুরকৃত গাড়ি ও নির্বাচনী প্রচার ক্যাম্প। ছবি : কালবেলা

চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গণসংযোগের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের শেয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাড়ি বহরের কার মাইক্রোসহ ৬টি গাড়ি ভাঙচুর ও গাড়ির চাকা কেটে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর প্রায় ২০-২৫ জন কর্মী সমর্থক আহত হয়। হামলার আগে বুধপুরা বাজারে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (৩০), গিয়াস উদ্দিন (৩০), নুরুল ইসলাম (৩২), গাড়ীর চালক জাবেদ (৩২), তৌহিদুল ইসলাম ফারুকী (৩৪) এর নাম জানা গেছে।

জানা গেছে, উপজেলার কাশিয়াইশে স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর গণসংযোগকালে শেয়ার পাড়া রাস্তার মাথায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা রাম দা, কিরিচ ও চাইনিজ কুড়াল দিয়ে ৬টি গাড়ির চাকা কেটে দেয়। প্রতিপক্ষের হামলায় ২৫-৩০ জন সমর্থক আহত হয়। এ সময় হুইপ সামশুল হক চৌধুরী দুর্বৃত্তের হামলায় অবরুদ্ধ হয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে হুইপ সামশুল হকের ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন জানান, কাশিয়াইশে গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়ি বহরে ৫০-৬০ জনের একটি গ্রুপ হামলা চালায়। আমরা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X