চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আনসার-ভিডিপি

চট্টগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
চট্টগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১০ জনুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির চট্টগাম রেঞ্জের উপমহাপরিচালক সাইফুল্ল্যাহ্ রাসেল। এ ছাড়া ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামে ৩৮ হাজার ৪০ জন আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৬ জানুয়ারি) চট্টগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ৩১ আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হক নবী, বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব, উপপরিচালক সোনিয়া বেগম ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম রেঞ্জের ৫টি জেলায় ৩ হাজার ১৭০টি ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সের নিরাপত্তায় এসব আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ২৫০ প্ল্যাটুন অর্থাৎ ৮ হাজার ৫০০ আনসার ব্যাটালিয়ন সদস্য ১ হাজার সেকশনে বিভক্ত হয়ে গত ২৯ ডিসেম্বর থেকে ১৩ দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক সাইফুল্যাহ রাসেল বলেন, চট্টগ্রাম রেঞ্জের ৫টি জেলায় ২১ প্ল্যাটুন অর্থাৎ ৬৭২ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ৮৪টি সেকশনে বিভক্ত হয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X