আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ১৩ মাঝি-মাল্লাসহ ৪ দিন ধরে ট্রলার নিখোঁজ

বঙ্গোপসাগরে নিখোঁজ সদ্য বিবাহিত মৎস্যজীবী মো. মোরশেদ। ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে নিখোঁজ সদ্য বিবাহিত মৎস্যজীবী মো. মোরশেদ। ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে ১৩ জন মাঝি-মাল্লাসহ চার দিন ধরে ‘এফবি মা জননী’ নামের একটি মাছ ধরার ট্রলার নিখোঁজ রয়েছে। গত ১ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারার উপকূল রায়পুর ইউনিয়নের পূর্বগহিরা থেকে ট্রলারটি মাছ ধরার উদ্দেশে বঙ্গোপসাগরে যায়।

নিখোঁজ ট্রলারটি রায়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াবইদুল হক মুন্না ও বটতলী ইউনিয়নের মিজানুর রহমানের যৌথ মালিকানাধীন বলে জানা গেছে। নিখোঁজ মাঝি-মাল্লারা হলেন- স্থানীয় রায়পুর গ্রামের মো. মোরশেদ(২২), মো. রাশেদ (৩০),মো. ছালাম(৪০), জালাল উদ্দিন(৩০), আলী হোসেন(৩৫), মো. মান্নান(৩০), ট্রলারের মাঝি সরেঙ্গা গ্রামের বাসিন্দা কালা মিয়া(৪০)সহ ১৩ জন।

ট্রলারের মালিক ওবাইদুল হক মুন্না বলেন, গত ১ জানুয়ারি উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা থেকে ১৩ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরার জন্য সাগরে যায় ট্রলারটি। দুইদিন পর ট্রলারের মাঝি কালু মিয়া মুঠোফোনে জানায় তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে তারা বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে ভাসছে। এর পর আমরা তাদের উদ্ধারে অন্য একটি ট্রলার পাঠালেও মাঝি-মাল্লাদের সঙ্গে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি আমি ৯৯৯ ফোন দিয়ে নৌ-বাহিনীকে অবহিত করেছি।

এদিকে নিখোঁজ জেলে মো. মোরশেদের মায়ের বিলাপ থামছে না, মোরশেদ দুই সপ্তাহ আগে বিবাহ করে পরিবারের ভরণপোষণের জন্য সাগরে যায়। মোরশেদের খোঁজে তার বাবা মফিজুর রহমান বিকল্প ট্রলার নিয়ে সাগরে গেলেও এখনো ফেরেনি এবং নিখোঁজ ট্রলারের খোঁজও মেলেনি বলে জানায় মোরশেদের মা ফেরদৌস বেগম (৫০)।

গহিরা নৌ-পুলিশের ইনর্চাজ মো. ফারুক বলেন, ট্রলার নিখোঁজের বিষয়টা আমি শুনছি তবে কেউ লিখিত ভাবে জানায়নি। আমি কোস্টগার্ড সাঙ্গু স্টেশনকে অবহিত করেছি। আমরা নির্বাচনী দায়িত্বে ছিলাম।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, ট্রলার নিখোঁজের বিষয়ে আমাদের কেউ অবগত করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X