মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বান্দরবান জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই কোটি টাকার আফিমসহ যুবক আটক

নিষিদ্ধ মাদক আফিমসহ আটক লেম থার সাং বম। ছবি : কালবেলা
নিষিদ্ধ মাদক আফিমসহ আটক লেম থার সাং বম। ছবি : কালবেলা

বান্দরবানে আড়াই কোটি টাকার নিষিদ্ধ মাদক আফিমসহ লেম থার সাং বম নামে এক যুবককে আটক করেছে জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বান্দরবান। লেম থার জেলার রুমা উপজেলার সালুপি পাড়া এলাকার পাম কুম বমের ছেলে। দীর্ঘদিন ধরে সে নিষিদ্ধ মাদক ব্যবসায় জড়িত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বান্দরবান সদরের বালাঘাটার স্বর্ণমন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বালাঘাটার স্বর্ণমন্দির এলাকায় অভিযান পরিচালনা করে বান্দরবানের এনএসআই এর সদস্যরা। এ সময় ৩ কেজি নিষিদ্ধ মাদক আফিম রাখার দায়ে লেম থার সাং বম নামের ওই যুবককে আটক করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া আফিমের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, নিষিদ্ধ মাদক আফিমসহ আটক লেম থার সাং বমের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি বান্দরবানের কুহালং এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ কোটি ৪০ লাখ টাকার প্রায় সাড়ে তিন কেজি আফিমসহ একজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় পপি চাষ করে দেশি ও বিদেশি বিভিন্ন সশস্ত্র গ্রুপ। আর পপি থেকে নিষিদ্ধ আফিম তৈরি করে দেশের বিভিন্ন জেলায় চড়া দামে বিক্রি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X