বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ

মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

রাঙামাটির রাজস্থলীতে সড়কের পাশে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

লাশটি পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়িতে ও থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

৪নং ওয়ার্ডের ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ঐ বৃদ্ধকে গত ৩-৪ দিন ধরে এই এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়।

এক পথচারীরা বলেন, অপরিচিত এই বৃদ্ধকে কয়েক দিন ধরে কুতুরিয়া পাড়া ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি হয়তো মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করছেন স্থানীয়রা। তার ডান পায়ে গুরুতর পচন ধরেছিল এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল।

বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মাহফুজ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েছি। তবে এখন পর্যন্ত ব্যক্তির কোনো পরিবার বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। লাশটির শরীর তল্লাশি করেও কোনো পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।

তিনি আরও জানান, স্থানীয় ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে এবং এলাকাবাসীর উপস্থিতিতে মুসলিম রীতি অনুযায়ী লাশটি পুলিশ ফাঁড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X