চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভোট চুরি ভুলে যান, সরকারকে আমীর খসরুর হুঁশিয়ারি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি

আওয়ামী লীগ ‘ভোট চুরি করতে’ দেশের বিভিন্ন জেলায় ডিসি, ইউএনও এবং পুলিশে বদলি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন সংস্থায় বদলি হচ্ছে। আর এই বদলি হচ্ছে ভোট চুরি করার জন্য। এই ইউএনও, ডিসি, পুলিশ তাদের দলীয় লোকজন। তাদের ব্যবহার করে আবার ভোট চুরি করতে হবে। ওই ভোট চুরি ভুলে যান। সংবিধানের অধীনে নির্বাচন ভুলে যান। নিরপেক্ষ নির্বাচন হতেই হবে।’

আমীর খসরু বলেন, ‘দরকার হলে সংবিধান সংশোধন করতে হবে। কিন্তু ভোট চুরি করতে পারবেন না। শেখ হাসিনার অধীনে নির্বাচন করার কোনো সুযোগ নেই। পরিষ্কারভাবে বলতে চাই, নিরপেক্ষ সরকারের অধীনে আন্তর্জাতিক মানের নির্বাচন হতে হবে। যেখানে জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবে।’

তিনি আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে বার্তা পরিষ্কার, শেখ হাসিনা বিদায় হও। আর যদি বিদায় না হয় তাহলে শান্তিপূর্ণ আন্দোলন এমন একটি পর্যায়ে যাবে তখন বিদায় নেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।

বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরিতে বিএনপির একদফা দাবি আদায়ে পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। পদযাত্রাটি নগরের নূর মোহাম্মদ সড়ক থেকে শুরু হয়ে নিউমার্কেট, কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে শেষ হয়। এর আগে চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পদযাত্রায় যোগ দেন। পদযাত্রার কারণে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয়।

আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা ও তার দল এবং ভোট চুরির সহযোগীগণের হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে। এমন কম্পন শুরু হয়েছে ,ভয়ভীতির কারণে তাদের কিছু মাস্তান-পুলিশ মিলে বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে। কিন্তু আমরা সহিংসতার দিকে যাইনি। আমাদের শান্তি-শৃঙ্খলাভাবে আন্দোলন করতে হবে। সহিংসতা যারা করে, তাদের সঙ্গে জনগণ নেই। আমাদের সঙ্গে জনগণ আছে। তারা আজকে শেখ হাসিনাকে বিদায়ের জন্য সিদ্ধান্ত নিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গণতন্ত্রকামী মানুষ, বিশ্বের বিভিন্ন সরকার ও ব্যক্তি আমাদের সমর্থন দিচ্ছে।’

তিনি আরও বলেন, জনগণ আজকে রাস্তায় নেমে গেছে। জনগণ জীবনের বিনিময়ে হলেও এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করবে।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ

যুক্তিতর্ক শুনানির আগে অসুস্থ রামিসা হত্যার আসামি স্বপ্না

১০ বছর পর আবারও ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে বেধড়ক মারধর, ৩ পুলিশ প্রত্যাহার

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

১০

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

১১

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

১২

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

১৩

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১৪

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৭

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৮

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৯

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X