কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১২:৫৬ এএম
অনলাইন সংস্করণ

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং ও পিআর প্রধান সালাহউদ্দিন মামুন 

মো. সালাহউদ্দিন মামুন। ছবি : সংগৃহীত
মো. সালাহউদ্দিন মামুন। ছবি : সংগৃহীত

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ব্র্যান্ডিং এবং জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. সালাহউদ্দিন মামুন। এর আগে তিনি ওই বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এভারকেয়ার কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে জনসংযোগ ও ব্র্যান্ডিং খাতে অভিজ্ঞতা অর্জন করা সালাহউদ্দিন মামুন এখন থেকে এভারকেয়ার হসপিটালের বিপণন কার্যক্রম পরিচালনা এবং সেবামূলক কার্যক্রম প্রচারের দায়িত্বে থাকবেন। তার নেতৃত্বে হাসপাতালের ব্র্যান্ডের উন্নতি এবং জনসম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা কর্তৃপক্ষের।

সালাহউদ্দিন মামুন তার নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে বলেন, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সঙ্গে নতুন করে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির লক্ষ্য এবং উদ্যোগগুলোর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আশা করছি, আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এভারকেয়ারের সেবা কার্যক্রম এবং ব্র্যান্ডিং প্রক্রিয়াকে আরও কার্যকর করতে সক্ষম হব।

প্রসঙ্গত, দেশের স্বাস্থ্যসেবা খাতে গুণগত মানের স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম দীর্ঘদিন ধরে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বন্দরনগরীর সর্বপ্রথম ৪৭০ শয্যাবিশিষ্ট মাল্টি-ডিসিপ্লিনারী সুপার-স্পেশিয়ালিটি টারশিয়ারি কেয়ার হসপিটাল।

এখানে আছে ২৪/৭ জরুরি বিভাগ, সর্বাধুনিক আইসিইউ সেবা এবং ২৭টি বিশেষ ও উপবিশেষ বিভাগ, যা গোটা অঞ্চলের ধারণক্ষমতার শূন্যস্থান পূরণে সক্ষম। প্রায় ৪ লাখ ৯২ হাজার বর্গফুট আয়তনের ওপর নির্মিত এই হসপিটালের সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ মেডিকেল সেবা ও পাঁচ শতাধিকেরও বেশি মেডিকেল প্রোফেশনাল চট্টগ্রামের সকল স্তরের রোগীদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X