কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ালটন ক্যাবলস নিয়ে কী করবেন অভিনেতা সিয়াম

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত চিত্রনায়ক আমিন খান ও অভিনেতা সিয়াম আহমেদসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত চিত্রনায়ক আমিন খান ও অভিনেতা সিয়াম আহমেদসহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : সংগৃহীত

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের এর সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সিয়াম আহমেদ। আগামী এক বছর ওয়ালটন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়ালটন ক্যাবলসের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। প্রতিষ্ঠানের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ইভা রিজওয়ানা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের গর্ব ওয়ালটন। নিজস্ব চাহিদা মিটিয়ে বিশ্বের ৪০টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। দেশে-বিদেশে সুনাম কুড়াচ্ছে প্রতিষ্ঠানটি। সম্মান বয়ে আনছে বাংলাদেশের জন্যে। ওয়ালটনের মতো একটি টেক জায়ান্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। ওয়ালটন ক্যাবলসের সঙ্গে আমাকে যুক্ত করায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

চিত্রনায়ক আমিন খান বলেন, অভিনেতা সিয়াম আহমেদের প্রতিভা ও খ্যাতি সর্বজনবিদিত। সিয়াম আহমেদ ওয়ালটন ক্যাবলস পণ্যের প্রতিনিধিত্ব করবেন। আমাদের বিশ্বাস পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়ালটন ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবো। ওয়ালটনের সঙ্গে স্বনামধন্য এই অভিনেতার সংযুক্তি এ কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর আব্দুল্লাহ-আল-মামুন, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার মো. রুবেল মিয়া প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X