রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

স্পিরিট পানে প্রাণ গেল ৩ জনের

তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা
তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ছবি : কালবেলা

রংপুরে স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে জেলার বদরগঞ্জ ও সদর উপজেলার পৃথক স্থানে মারা যান তারা।

তারা হলেন- বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের সোহেল মিয়া (৩০), আলমগীর হোসেন (৪০) ও সদর উপজেলার শ্যামপুর শাহ পাড়ার জেনতার আলী (৪১)।

রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে স্পিরিট পান করে তিনজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শ্যামপুরের বসন্তপুর এলাকার বাসিন্দা জয়নুল আবেদীন চোলাই মদ ও স্পিরিট বিক্রি করেন। মারা যাওয়া ব্যক্তিরা রোববার রাতে তার বাড়ি থেকে মদ কিনে পান করেন। পরে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে পরে তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনজনের মধ্যে রোববার রাত ১০টার দিকে সোহেল বাড়িতে ও আলমগীরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে জেনতার আলী কখন মারা গেছেন তা জানাতে পারেনি পুলিশ।

সোহেলের স্ত্রী মোরশেদা বেগম বলেন, রোববার সকালে স্বামী ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেলে বাসায় ফিরে সন্ধ্যার দিকে আবার বের হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় গ্রাম্য চিকিৎসকদের ডাকা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

এদিকে এ ঘটনার পর সোমবার (১২ জানুয়ারি) সকালের দিকে অভিযুক্ত মাদককারবারি জয়নুল আবেদীনকে ১০ বোতল স্পিরিটসহ আটক করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, জয়নুল আবেদীন দীর্ঘদিন থেকে চোলাই মদ ও হোমিওপ্যাথি ওষুধের রেকটিফাইট স্পিরিট বিক্রি করে আসছিলেন। তাকে এলাকাবাসীরা একাধিকবার বাধা ও সতর্ক করলেও তিনি বিক্রি বন্ধ করেননি।

বদরগঞ্জ থানার ওসি মো. হাসান জাহিদ সরকার বলেন, রোববার রাতে তারা হোমিওপ্যাথি ওষুধে ব্যবহৃত স্পিরিট খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X