মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন-পিকআপ সংঘর্ষ, ৩ শ্রমিক নিহত

ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান। ছবি : কালবেলা
ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান। ছবি : কালবেলা

ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপে থাকা আপন দুই ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সদরের সোতাশী চার নম্বর ওয়ার্ডের রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বিলসড়াইল গ্রামের ছাইফার মোল্লার ছেলে জব্বার মোল্লা (১৫) ও মো. মোল্লা (৩০)। এছাড়া অজ্ঞাত আরও এক নারী নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোবরা জনতা জুট মিল থেকে ২০ থেকে ২৫ শ্রমিক কাজ শেষ করে পিকআপে করে ফিরছিল। পথিমধ্যে সোতাশী রেলক্রসিংয়ে এলে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে আপন দুই ভাই এবং হাসপাতালে নেওয়ার পর এক নারী শ্রমিক নিহত হন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় দুই আপন ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। আহত আরও হয়েছেন ১৫ জন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়েছি ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X