চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

লাইফ সাপোর্টে গুলিবিদ্ধ শিশু হুজাইফা, যা জানালেন চিকিৎসক 

শিশু হুজাইফা আফনান। ছবি : সংগৃহীত
শিশু হুজাইফা আফনান। ছবি : সংগৃহীত

মিয়ানমার সীমান্ত থেকে আসা গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাকে এখনো আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে এ তথ্য জানান।

এর আগে, রোববার (১১ জানুয়ারি) সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে যাওয়ার সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় ওই শিশু। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে।

গুলিবিদ্ধ হুজাইফা কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের সন্তান।

এ বিষয়ে চমেক পরিচালক ব্রিগেডিয়ার মো. তসলিম উদ্দিন জানান, মেয়েটির অবস্থার কোনো উন্নতি নেই। গুলি মেয়েটির মুখ দিয়ে ঢুকে ব্রেইনে চলে গেছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রোববার রাতে অস্ত্রোপচার করা হলেও শিশুটির মাথা থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি। গুলিটি মস্তিষ্কের ভেতরে অবস্থান করায় তা অপসারণ করা যায়নি। অপসারণ করলে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে।

হুজাইফার চাচা মো. এরশাদ বলেন, ‘শনিবার রাতে গোলাগুলির শব্দে পুরো এলাকা আতঙ্কিত ছিল। আমরা সবাই ঘরের ভিতরে থাকতাম। রোববার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত মনে হওয়ায় আমি ঘর থেকে বের হই। কিছুক্ষণ পর আমার ভাতিজিও খেলা করতে বের হয়। সে যখন সড়কের কাছে চলে আসে, ঠিক তখনই সীমান্তের ওপার থেকে আবার গোলাগুলি শুরু হয়। এক গুলি তার মুখের পাশ দিয়ে ঢুকে ভাতিজির মাথায় লাগে।’

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছে না। তিন দিন ধরে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী। এতে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১০

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১১

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১২

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৩

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৪

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৫

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৬

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৭

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৮

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৯

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

২০
X