কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী জনসভায় পুলিশের অনুমতি নিয়ে নতুন নির্দেশনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জনসভা আয়োজনের ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভার স্থান ও সময় সম্পর্কে অন্তত ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

সোমবার (১২ জানুয়ারি) তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ‘নির্বাচনী আচরণবিধি : কী করা যাবে, কী যাবে না’ শীর্ষক বিভিন্ন নির্দেশনা জনসমক্ষে তুলে ধরা হচ্ছে।

প্রচারণায় আরও বলা হয়, কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী বা তার পক্ষে আয়োজিত জনসভায় একসঙ্গে ৩টির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। তবে সাধারণ প্রচারণার ক্ষেত্রে মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারে এ বিধিনিষেধ প্রযোজ্য হবে না।

নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X