কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমের মধ্যে মুখ থেকে লালা পড়া কীসের লক্ষণ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোট বাচ্চারা ঘুমানোর পর অনেক সময় তাদের মুখ থেকে লালা পড়তে দেখা যায়। চিকিৎসকদের ভাষায় এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও যদি একই ঘটনা ঘটে, তাহলে আগেভাগে সচেতন হওয়া প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, প্রাপ্তবয়স্কদের মধ্যে ঘুমের মধ্যে লালা ঝরার মতো ঘটনা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, লালা পড়া স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত বহন করে।

তাদের দাবি, ঘুমের মধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে লালা ঝরার ঘটনা আসলে স্নায়ু রোগের লক্ষণ। এমনকি স্ট্রোকের রোগীদের মধ্যেও এই সমস্যা দেখা দিতে পারে।

যেসব কারণে মুখ থেকে লালা ঝরে

১. নাক কিংবা মুখে অ্যালার্জি দেখা দিলে মুখ থেকে অনবরত লালা পড়তে পারে।

২. ঘুমের সমস্যা থাকলেও মুখের পেশি আলগা হয়ে লালা বেরুতে পারে।

৩. সাইনাসের সমস্যা থাকলে ঘুমের সময় মুখ থেকে লালা পড়ে।

৪. অতিরিক্ত গ্যাস বা পেটে অ্যাসিডের সমস্যায় অতিরিক্ত লালা ঝরার সম্ভাবনা থাকে।

৫. মুখের সংক্রমণেও অজান্তে মুখ থেকে লালা ঝরতে পারে।

৬. সেরিব্রাল পালসি শিশুদের মুখ থেকে লালা ঝরার অন্যতম একটি কারণ। এটি একটি স্নায়ুবিক রোগ।

প্রতিকারের উপায়

বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের সময় মুখের লালা পড়া কমাতে মসলাদার খাবার কম খাওয়ার অভ্যাস করুন। এতে অন্ত্রের সমস্যা কমবে। পরোক্ষভাবে লালা ঝরার সম্ভাবনা কমবে।

এছাড়া ঘুমনোর সময় মাথা উঁচু বালিশে রাখুন। এতে সাময়িক মুক্তি মিলতে পারে। প্রতিদিনের পর্যাপ্ত ঘুম শরীরের চক্র বজায় রাখে। ফলে লালা পড়ার সমস্যা কমে।

তারা আরও বলেন, লালা ঝরা কমাতে রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করুন। মুখের স্বাস্থ্য সুস্থ রাখলে এই ধরনের সমস্যা হয় না। যদি ঘুমের সময় অস্বাভাবিক লালা ঝরতে থাকে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন। অনেক ক্ষেত্রে বিশেষ যন্ত্র ব্যবহার করে লালা পড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

সূত্র : সংবাদ প্রতিদিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১০

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১১

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১২

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৩

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৪

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৫

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৬

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৭

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৮

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৯

যুবদল নেতা বহিষ্কার

২০
X