কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ এএম
অনলাইন সংস্করণ

ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেটের পুরস্কার বিতরণী। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেটের পুরস্কার বিতরণী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ক্লেমন স্পোর্টস যৌথভাবে আয়োজিত ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট ২০২৪-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা সিএসই বিভাগকে ৬ উইকেটে পরাজিত করে।

প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে সিএসই বিভাগ নির্ধারিত ৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন অধিনায়ক সিয়াম আহমেদ । জয়ের জন্য ৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফার্মেসি বিভাগ নির্ধারিত ৫.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করেন আকাশ আহমেদ। ফাইনাল খেলায় এবং পুরো টুর্নামেন্টে অসামান্য ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ফার্মেসী বিভাগের আকাশ আহমেদ।

খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউর রেজিস্ট্রার ব্রি. জে. (অব.) মাহাবুবুল হক, টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সাদিক ইকবাল, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানরা।

এছাড়া বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১০

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

১১

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১২

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১৩

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১৫

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১৬

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৭

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৮

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

২০
X