কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথম জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) প্রথমবারের মতো জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘গ্লোবাল সাউথে আইন, ন্যায়বিচার ও মানবাধিকার : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন হয় আজ শনিবার (০৬ ডিসেম্বর) সকালেই বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিইউ আইন বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা।

মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব বলেন, আমাদের দেশে অনেক মানুষ এখনো আইন মানতে অনীহা দেখায়। তাই সচেতনতা বাড়ানো জরুরি। তিনি আরও বলেন, মানুষের দৈনন্দিন জীবনে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্লোবাল সাউথে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, ধীর বিচার ব্যবস্থা এবং জবাবদিহির অভাব আইনের শাসনকে দুর্বল করছে। তবে আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবাধিকার সংস্থার কাজের ফলে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে। তাঁর মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আইন, ন্যায়বিচার ও মানবাধিকারকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, দেশের উন্নতি ও অগ্রযাত্রা ধরে রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই জাতীয় আইন সম্মেলন ভবিষ্যতে দেশ, জাতি এবং বাংলাদেশ ইউনিভার্সিটির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিকেলে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ সার্ভিসের প্রতিষ্ঠাতা এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট ড. খালেদ হামিদ চৌধুরী।

সমাপনী বক্তৃতায় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী বলেন, সময়ের সাথে সাথে মানবজীবনের প্রতিটি ক্ষেত্রেই আইনের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হলে মানবাধিকারসহ সব নাগরিক অধিকার সুরক্ষিত হয়। তিনি জানান, বিশ্ববিদ্যালয়, বিচার বিভাগ, আইনজীবী, এবং তরুণ গবেষকদের যৌথ উদ্যোগ একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করবে। আগামী দিনে আইনকে আরও শক্তিশালী করা এবং বিচারপ্রাপ্তি সহজ করাই হবে বড় চ্যালেঞ্জ।

দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে দুটি টেকনিক্যাল সেশনে মোট ১১টি বিষয়ে আলোচনা হয়। দেশের বিশিষ্ট আইনজীবী, গবেষক এবং শিক্ষকরা আলোচনায় অংশ নেন। আয়োজকদের আশা—এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গবেষণা চিন্তা, বিশ্লেষণী দক্ষতা এবং একাডেমিক আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X