কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের বাজারে হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারস আনছে ন্যামস মোটরস

হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারস
হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারস। সৌজন্য ছবি

বাংলাদেশে বৈদ্যুতিক টু-হুইলার বাজারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ন্যামস মোটরস লিমিটেড। দেশের অটোমোটিভ খাতের এই সুপরিচিত প্রতিষ্ঠান বিশ্বখ্যাত ইভি ব্র্যান্ড হুয়াইহাই ইলেকট্রিক স্কুটারসের একমাত্র পরিবেশক হিসেবে আগামী ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাজারে স্কুটারগুলো উন্মোচন করতে যাচ্ছে।

এই উপলক্ষে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে হুয়াইহাইয়ের ফ্ল্যাগশিপ শোরুমে একটি লঞ্চিং অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার প্রদর্শন ও বিক্রির জন্য উন্মুক্ত থাকবে।

ন্যামস মোটরস লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মোকাম্মেল হোসেন ইভান বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রথম ব্যাচের স্কুটার অ্যাসেম্বল ও টেস্টিং সম্পন্ন করেছি। আমরা ভোক্তাদের এমন একটি প্রোডাক্ট দিতে চাই যা দীর্ঘস্থায়ী ও গুণগতমানসম্পন্ন।’

হুয়াইহাই স্কুটারগুলোতে ব্যবহৃত হচ্ছে গ্রাফিন ও লিথিয়াম ব্যাটারির প্রযুক্তি, যা পারফরম্যান্সে শক্তিশালী, দীর্ঘস্থায়ী লাইফ এবং বিদ্যুৎসাশ্রয়ী।

প্রতিষ্ঠানটি জানায়, জ্বালানি চালিত বাইকের বিকল্প হিসেবে এসব স্কুটার শহরাঞ্চলের পরিবেশবান্ধব ও কম খরচের যানবাহন হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এছাড়াও, ভোক্তাদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ন্যামস মোটরস লিমিটেড সারা দেশে ডিলার ও সার্ভিস পয়েন্টের নেটওয়ার্ক গড়ে তোলার কাজ শুরু করেছে।

উল্লেখ্য, বৈশ্বিকভাবে পরিবেশবান্ধব প্রযুক্তি ও ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকছে বিশ্বের প্রায় সব দেশ। বাংলাদেশেও ক্রমবর্ধমান জ্বালানির সংকট ও ঊর্ধ্ব মূল্যের প্রেক্ষাপটে ইভি প্রযুক্তির গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১১

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১২

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৪

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৫

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৬

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১৭

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১৮

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৯

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

২০
X