স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে আম্পায়ারিংয়ে শরফদ্দৌলা, যা বলছে বিসিবি

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

ভারতে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করছেন বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়ার শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত। চলমান ভারত–নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে আইসিসির প্রতিনিধি হিসেবে ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন তিনি—এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার ভারতের ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে শরফদ্দৌলাকে দেখা যায়। বিষয়টি ঘিরে আলোচনা শুরু হয়, বিশেষ করে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যেতে বিসিবির অনাগ্রহ এবং কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমানের আইপিএল ছাড়পত্র সংক্রান্ত জটিলতার প্রেক্ষাপটে।

এ নিয়ে বিসিবির অবস্থান স্পষ্ট করেছেন আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। তিনি জানান, শরফদ্দৌলার ক্ষেত্রে বিসিবির কাছ থেকে কোনো অনাপত্তিপত্র (এনওসি) নেওয়ার প্রয়োজন নেই। কারণ তিনি আইসিসির চুক্তিভিত্তিক (contracted) আম্পায়ার।

ইফতেখার রহমান বলেন, “শরফদ্দৌলা আইসিসির কন্ট্রাক্টেড আম্পায়ার। তিনি বিসিবির সঙ্গে কন্ট্রাক্টেড নন। আইসিসির কোনো অ্যাসাইনমেন্ট থাকলে স্বয়ংক্রিয়ভাবে তিনি আমাদের দায়িত্ব থেকে ছুটিতে থাকবেন। এখানে অনুমতি দেওয়ার বা না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।”

উল্লেখ্য, শরফদ্দৌলা চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কয়েকটি ম্যাচে আম্পায়ারিং করেছেন। একই সঙ্গে তিনি বর্তমানে বিসিবির আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সবকিছু ঠিক থাকলে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ—যা ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা—সেখানে ম্যাচ অফিসিয়াল হিসেবে দেখা যেতে পারে শরফদ্দৌলাকে। তার সঙ্গে আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেল-এরও দায়িত্ব পালনের সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X