বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে : আলী রিয়াজ

বরিশালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক আলী রিয়াজ। ছবি : কালবেলা
বরিশালে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক আলী রিয়াজ। ছবি : কালবেলা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ গণভোটের বিষয়বস্তু ও গণভোটে হ্যাঁ-এর পক্ষে আলোচনায় বলেছেন, গণভোটের উপকারিতা ইমামদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। এতে আগামীর বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণ ও সব নাগরিক সম্মিলিতভাবে প্রতিরোধ রচনা করেছিলেন এবং একটি ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে তার প্রধানকে পলায়নে বাধ্য করেছিলেন। সে সময় শুধু একজন কথিত প্রধানমন্ত্রী পালিয়ে যাননি তার তৈরি করা পার্লামেন্টারিয়ানরাও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জনগণের রেশ যখন তৈরি হয় তখন পালানো ছাড়া আর কোনো পথ থাকে না।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমরা বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে কম বেশি পরিচিত। বিশেষ করে গত ১৬ বছরের ইতিহাসের সঙ্গে পরিচিত। গত ১৬ বছর যাবৎ বিশেষ করে ২০০৯-২০২৪ পর্যন্ত বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিকরা ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। গুম, খুন, হত্যা, লুণ্ঠন এটা আমাদের এই শিক্ষা দিয়েছে যে, এ ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমরা অগ্রসর হতে পারব না।

তিনি বলেন, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে আমরা এগিয়ে যেতে চাইবো। তার একটি সম্ভাবনা হচ্ছে গণভোট।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার ইমামরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১০

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১১

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১২

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৩

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১৪

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১৫

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৬

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৯

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

২০
X