নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির প্রার্থীকে শোকজ

বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। ছবি : কালবেলা
বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই ও রানীনগর) আসনে বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ওই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (ধামুইরহাট) বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ দায়ের হয়েছে যে বেশ কিছু স্থানে আপনার পোস্টার ও সিএনজি গাড়ির পেছনে স্টিকারের মাধ্যমে নির্বাচনী প্রচার করছে। আপনার এই কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শেখ মো. রেজাউল ইসলাম রেজুর কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার (শেখ মো. রেজাউল ইসলাম রেজু) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক সাথী ইসলামের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।

রাত সোয়া ৯টার দিকে জানতে চাইলে বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু কালবেলাকে বলেন, চিঠি পাইনি, তবে শুনছি। আমি নির্বাচনী প্রচার করিনি। আর নির্বাচনী কোনো পোস্টার লাগানো হয়নি। যেই পোস্টার সিনজিতে আছে ওটা নির্বাচনের অনেক আগে লাগানো। কিন্তু ওখানে তারিখ উল্লেখ করে লেখা নেই যে ধানের শীষে ভোট দিন, আসন্ন এরকম কিছু সিএনজিতে লেখা আছে। আমাদের আগামী ১৫ তারিখে ডাকছে সেটা আমি শুনছি। আর ডেকে থাকলে গিয়ে ব্যাখ্যা দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X