বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতে সিটি ব্যাংকে দুই নতুন ডিএমডি

বাঁ থেকে কামরুল মেহেদী ও মো. নুরুল আজম মজুমদার। ছবি : সংগৃহীত
বাঁ থেকে কামরুল মেহেদী ও মো. নুরুল আজম মজুমদার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের এসএমই ও মাইক্রোফাইন্যান্স খাতের উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সিটি ব্যাংক তাদের দুই শীর্ষ নির্বাহী মো. নুরুল আজম মজুমদার এবং কামরুল মেহেদীকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে। এ নিয়োগ দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (সিডিজিএস) অর্জনে ও অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকের ভূমিকাকে আরও সুদৃঢ় করবে।

বুধবার (২৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।

মো. নুরুল আজম মজুমদার, যিনি এর আগে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মিডিয়াম বিজনেস ইউনিটের প্রধান ছিলেন। তিনি সিটি ব্যাংকের মিডিয়াম বিজনেস খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত ও ব্যবসা শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা মজুমদার ১৯৯৯ সালে সিটি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

গত ২৫ বছরে তিনি এ ব্যাংকের ব্যাঞ্চ ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং ও রিটেইল ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সাল থেকে মিডিয়াম বিজনেস ইউনিটের প্রধান হিসেবে তার নেতৃত্ব ব্যাংককে এই খাতে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছে।

কামরুল মেহেদী, যিনি পূর্বে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ২০১৭ সাল থেকে সিটি ব্যাংকের স্মল ও মাইক্রোফাইন্যান্স বিজনেস ইউনিটের নেতৃত্ব দিয়ে আসছেন।

তার নেতৃত্বে ব্যাংকটি সিএমএসএমই খাতের জন্য একাধিক উদ্ভাবনী ও প্রভাবশালী পণ্যের সূচনা করে এবং কৃষি, নারী উদ্যোক্তা ও টেকসই অর্থায়ন খাতে শক্ত অবস্থান গড়ে তোলে।

ব্র্যাক ব্যাংকে কর্মজীবন শুরু করা এবং বাংলাদেশ সেনাবাহিনীতে পূর্ববর্তী সেবার অভিজ্ঞতা সম্পন্ন মেহেদী যুক্তরাষ্ট্রের এমআইটি (ম্যাসাচ্যুসেস্ট ইনস্টিটিউট অব টেকনোলোজি) থেকে ব্যাংকিং লিডারশিপ বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রি প্রাপ্ত।

নুরুল আজম মজুমদার ও কামরুল মেহেদীর ডিএমডি পদে পদোন্নতি দেশের এসএমই খাতের উন্নয়নে সিটি ব্যাংকের ভূমিকাকে আরও গভীর ও প্রভাবশালী করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিসরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

১০

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১১

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১২

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৬

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৭

ইরানের বিরুদ্ধে বার্তা দিল বাহরাইন

১৮

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

১৯

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

২০
X