কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৩০০ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরিডুবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে সোমবার ভোরে একটি ফেরি ডুবে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ফেরিতে ছিল সাড়ে তিন শতাধিক বেশি মানুষ। তারা জম্বোয়াঙ্গা থেকে জোলো দ্বীপে যাচ্ছিল। খবর আলজাজিরার।

কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটিতে ৩৩২ যাত্রী এবং ২৭ ক্রু বোর্ডে ছিলেন। এ পর্যন্ত ২১৫ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ১৪৪ জন নিখোঁজ। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

বাসিলান প্রদেশের মেয়র আরসিনা লাজা কাহিং-নানোহ ফেসবুকে বলেন, দুর্ঘটনায় অন্তত আটজন মারা গেছেন। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে কোস্টগার্ড কর্মীরা মানুষকে উদ্ধার এবং মৃতদেহ তোলার কাজ করতে দেখা গেছে।

কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া বলেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ফেরিটি জম্বোয়াঙ্গা থেকে রওনা হয়েছিল। এতে অতিরিক্ত ভিড় ছিল না।

বাসিলান উদ্ধারকর্মী রোনালিন পেরেজ জানান, উদ্ধারকাজ চ্যালেঞ্জিং। কারণ আহত মানুষ অনেক এবং কর্মী কম। এরই মধ্যে ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিপাইনে সমুদ্র দুর্ঘটনা সাধারণ। ঝড়, অতিরিক্ত যাত্রী ও নিরাপত্তা নিয়মের অবহেলা প্রায়শই দুর্ঘটনার কারণ হয়।

গত শুক্রবারও একটি কার্গো জাহাজ ডুবে দুই নাবিক নিহত হয়েছেন। সে দুর্ঘটনা থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৪ জন নিখোঁজ রয়েছেন।

ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় সামুদ্রিক দুর্ঘটনা ঘটে ১৯৮৭ সালে। সে সময় একটি ফেরি ডুবে ৪ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছিল।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X