স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

গোয়েন্দা রিপোর্টে ভারতকে ‘না’ বলল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কম আলোচনা হয়নি। বিসিবি-আইসিসির টানাপোড়েন চলেছে ২২ দিন। বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে অটল ছিল।

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সরকার মনে করেছে, ক্রিকেটার, সাংবাদিক, দর্শক ও অন্যান্য সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারে। তথ্য, পররাষ্ট্র, যুব ও ক্রীড়া এবং আইন মন্ত্রণালয়— এই চার মন্ত্রণালয়ের আলোচনার পর মন্ত্রিসভা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, এই ঝুঁকি নেওয়া যাবে না।

এ প্রসঙ্গে বিসিবির পরিচালক আসিফ আকবর সাংবাদিকদের বলেন, ‘গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিজস্ব প্রশ্ন ছিল এখানে। তাদের একটা গোয়েন্দা প্রতিবেদন থাকে যে, আমাদের ক্রিকেটার, সাংবাদিক, দর্শক বা ট্যাকটিকাল লোকজন যাবে, তাদের নিরাপত্তা ইস্যু ও সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেগুলোকে মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনাও ঘটে, সেটার দায়দায়িত্ব আমরা নিতে পারি না। এটা সরকারের সিদ্ধান্ত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X