বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গাভিন গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাতের আঁধারে সাত মাসের গাভিন গরু জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি সুপারি বাগানে গরুটিকে জবাই করা হয়।

গরুর মালিক মোশাররফ হোসেন বলেন, শুক্রবার রাতে গোয়ালঘরে বেঁধে রেখেছিলাম। গভীর রাতে একদল দুর্বৃত্ত গোয়াল থেকে গরুটি বের করে নিয়ে যায়। আমি এবং আমার স্ত্রী মিলে সারারাত খোঁজাখুঁজি করি কিন্তু কোনো সন্ধান পাইনি।

শনিবার সকালে আমার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে একটি সুপারি বাগানে গরুর মাথা, পা ও চামড়া পাই।

মোশাররফ হোসেনের স্ত্রী হাজেরা বেগম বলেন, আমাদের গরুটি ৭ মাসের গাভিন। গরুটি প্রতিদিন ৭/৮ কেজি দুধ দিত। এই দুধ বিক্রি করে সংসার চলত। গরুটির হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। আমাদের বোবা প্রাণীটিকে যারা হত্যা করেছে তাদের বিচার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে রাখলাম।

এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X