স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

গোলের পর কুনহা। ছবি : সংগৃহীত
গোলের পর কুনহা। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় পাঁচ গোলের ম্যাচে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে মাতেউস কুনহার দুর্দান্ত গোলে স্বাগতিকদের হতবাক করে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল রেড ডেভিলসরা। এতে চলতি মৌসুমে ঘরের মাঠে প্রথম হার দেখল মিকেল আর্তেতার দল।

দারুণ শুরু করা আর্সেনাল ২৯ মিনিটে এগিয়ে যায় লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে। তবে মাঝমাঠে মার্টিন সুবিমেন্দির ভুল পাসের সুযোগ নিয়ে ৩৭ মিনিটে সমতা ফেরান ব্রায়ান এমবুয়েমো। গোলরক্ষক ডেভিড রায়াকে কাটিয়ে সহজেই বল জালে পাঠান ইউনাইটেড ফরোয়ার্ড।

বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ইউনাইটেড। ৫০ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন প্যাট্রিক ডর্গু। বল ক্রসবারের নিচে লেগে জালে ঢুকে পড়ে—এমিরেটসে নেমে আসে নীরবতা।

চাপে পড়ে আর্সেনাল কোচ আর্তেতা একসঙ্গে চারটি পরিবর্তন করেন—ভিক্টর গিয়োকেরেস, এবেরেচি এজে, মিকেল মেরিনো ও বেন হোয়াইটকে নামান। এই পরিবর্তনের ফল মেলে ৮৪ মিনিটে। কর্নার থেকে জটলার মধ্যে বল ঠেলে গোল করে আর্সেনালকে ম্যাচে ফেরান মিকেল মেরিনো।

তবে সমতার উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৭ মিনিটে কোবি মাইনুর পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে দারুণ গোল করেন মাতেউস কুনহা। তার এই নিখুঁত ফিনিশিংয়ে আবারও এগিয়ে যায় ম্যানইউ—৩-২।

শেষ মুহূর্তে আর ঘুরে দাঁড়াতে পারেনি আর্সেনাল। এই জয়ে ইউনাইটেড উঠে এসেছে লিগের চতুর্থ স্থানে।

এই হার আর্সেনালের জন্য বড় ধাক্কা। শিরোপা প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার জয়ের ফলে শীর্ষে তাদের ব্যবধান এখন নেমে এসেছে মাত্র চার পয়েন্টে। ঘরের মাঠে প্রথম হার আর্তেতার দলের জন্য সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X