ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে উত্থাপিত চাঁদাবাজির অভিযোগের সঙ্গে জড়িত ডাকসু প্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন বরাবর ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে এই আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

এ সময় রোববার রাত ৮টার মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না করলে অভিযুক্ত ডাকসু প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথাও জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপিতে বলা হয়, সেপ্টেম্বরের ‘বিতর্কিত’ ডাকসু নির্বাচনের পর থেকে কিছু ডাকসু প্রতিনিধি, প্রশাসনের কিছু কর্মকর্তা ও শিক্ষার্থীদের সহযোগিতায় চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের সিন্ডিকেট গঠন করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও তারা রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে ভুয়া অভিযোগ ছড়িয়ে সহিংসতা তৈরি করার চেষ্টা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে শান্তি ও শিক্ষার পরিবেশ রক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

স্মারকলিপিতে ২ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, ১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে ক্ষুদ্র ব্যবসা ও দোকানপাট পরিচালনার নিয়মনীতির বিষয়ে স্পষ্ট বার্তা প্রদান করতে হবে ও তা যথাযথভাবে প্রচার করার ব্যবস্থা নিতে হবে। ২. উত্থাপিত অভিযোগ অনুসারে, চাঁদাবাজি এবং দোকান ভাঙচুর ও উচ্ছেদের সিন্ডিকেট সৃষ্টির সঙ্গে বিতর্কিত ডাকসু প্রতিনিধিরা কিংবা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী যেই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এদিকে স্মারকলিপি প্রদান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগের জন্য সারা দেশে যে উৎসবমুখর পরিবেশ এবং বিএনপির পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকে বিতর্কিত করার জন্য পরিকল্পিতভাবে দীর্ঘদিনের একটি ঘটনাকে সামনে এনে চাঁদাবাজের তকমা দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে।’

তিনি বলেন, ‘সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাৎক্ষণিকভাবে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং আমরা চেয়েছি এই ঘটনার সঙ্গে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা আছে কি না, বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে রাতের মধ্যে সেটি তদন্ত সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রকাশ করবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, সে যেই হোক না কেন, যত শক্তিধর হোক না কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এটিও বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নেতা কিংবা কর্মী যদি চাঁদাবাজি বা কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকেন, প্রয়োজনে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X