সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:০১ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

জনগণই হবে ভোটের পাহারাদার : তারেক রহমান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতে জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতে জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটের অধিকার জনগণকেই পাহারা দিয়ে রক্ষা করতে হবে। হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে জনগণের শক্তি কতটা অপ্রতিরোধ্য। এই শক্তির প্রমাণ মিলবে আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিনে।

রোববার (২৫ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, রাত ২টা পর্যন্ত অপেক্ষা করে মানুষের এই উপস্থিতি প্রমাণ করে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটের বাক্স পাহারা দিতে হবে। জনগণ একদিন কষ্ট করলে বিএনপি আগামী পাঁচ বছরে দেশের জন্য যে পরিকল্পনা করেছে, তা বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার ডামি ও নিশিরাতের নির্বাচন করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আসন্ন নির্বাচনকে ঘিরে জনগণের প্রস্তুতি দেখে একটি দল নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের দিন করণীয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ শেষে সবাই ভোটকেন্দ্রে যাবেন। মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের ভাই-বোনেরাও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন এবং সারাদিন কেন্দ্র পাহারা দেবেন।

তিনি বলেন, বাংলাদেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা। এই দেশ একটি ঘর, দেশের মানুষ একটি পরিবার। যেমন নিজের ঘর সাজাই, তেমনি দেশকেও সাজাতে হবে।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে দখল, লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসে মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছে। সন্ত্রাস ও দুর্নীতি যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

আগামী দিনের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, অসহায় ও দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। শিক্ষিত যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

এর আগে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও দাউদকান্দির পথসভা শেষে রাত ১টা ৫৪ মিনিটে তারেক রহমান কাঁচপুর বালুর মাঠে পৌঁছান। সেখানে নেতাকর্মী ও স্থানীয় জনগণ তাকে ফুল, ব্যানার ও জাতীয় পতাকা নেড়ে স্বাগত জানান। রাত ২টায় মঞ্চে উঠে জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। দেরিতে পৌঁছানোর জন্য ক্ষমা চেয়ে বলেন, পথে হাজারো মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে সময় লেগেছে।

জনসভায় তিনি নারায়ণগঞ্জের পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের নির্বাচিত করার আহ্বান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X