কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ওরস্যালাইন-এন এখন নতুন প্যাকে ‘এসএমসি ওরস্যালাইন’

এসএমসি ওরস্যালাইনের নতুন প্যাকের উদ্বোধন। ছবি : সংগৃহীত
এসএমসি ওরস্যালাইনের নতুন প্যাকের উদ্বোধন। ছবি : সংগৃহীত

বিশ্বের ১ নম্বর ওরাল স্যালাইন ব্র্যান্ড ওরস্যালাইন-এন এখন ‘এসএমসি ওরস্যালাইন’ নামে আরও আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকেজিংয়ে বাজারে নিয়ে এসেছে। এই নতুন প্যাকটি এসএমসির ৫০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখবে, যা গত পাঁচ দশকে কোটি কোটি মানুষের জীবন রক্ষায় এসএমসি -এর উদ্ভাবন ও অবদানের প্রতিফলন।

এসএমসি ওরস্যালাইন এখনো বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য ডায়রিয়া, বমি, শরীরের দুর্বলতা, অতিরিক্ত ঘাম বা হিট স্ট্রোকে শরীরের পানিশূন্যতা দূর করার নির্ভরযোগ্য সমাধান। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফর্মুলা, যা দ্রুত শরীরকে রিহাইড্রেট করে এবং প্রয়োজনীয় লবণ ও পানির ঘাটতি পূরণ করে।

রোববার (১৮ মে) দুপুর ১২টায় এসএমসির প্রধান কার্যালয়ে এসএমসি ওরস্যালাইনের নতুন প্যাকের উদ্বোধন উপলক্ষ্যে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসির সম্মানিত চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির বলেন, এসএমসি ওরস্যালাইনের নতুন প্যাক এসএমসির প্রতিশ্রুতি তুলে ধরে আমরা বিশ্বের ১ নম্বর ব্র্যান্ডকে সব সময় আধুনিক ও গ্রাহকদের উপযোগী করে রাখার জন্য কাজ করছি। আমরা বিগত ৫০ বছরের সফলতাকে সঙ্গে নিয়ে আগামী দিনের দিকে একসঙ্গে এগিয়ে যেতে চাই।

এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তছলিম উদ্দিন খান বলেন, এসএমসি ওরস্যালাইন বাংলাদেশের প্রতিটি ঘরে আস্থার প্রতীক এবং এই নতুন প্যাকেজিংসহ এসএমসির সব উদ্যোগ, বাংলাদেশের প্রান্তিক নারীদের, শিশুদের ও পরিবারের সুস্থ জীবন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১০

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১১

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১২

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৩

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৪

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৫

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৬

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৭

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৮

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৯

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

২০
X