কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪৩২’ উদযাপিত

স্টামফোর্ড ইউনিভার্সিটি রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত। ছবি : সৌজন্য
স্টামফোর্ড ইউনিভার্সিটি রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালিত। ছবি : সৌজন্য

বিশ্বকবির প্রেমে মশগুল

দ্রোহে-বিদ্রোহে তুমি —

রবীন্দ্র-নজরুল

তব সৃজন-বানীর সুর-পল্লবে পূর্ণ বঙ্গভূমি...

হৃদয়গ্রাহী এই বানী সামনে রেখে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নিবেদিত ও স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটির আয়োজনে উদযাপিত হল ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪৩২’। বুধবার (২৮ মে) ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪৩২’। বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের দুই মহান কবিকে স্মরণ তাদের সৃষ্টিকে ঘিরে গড়ে ওঠা এই আয়োজনে ছিল গভীর শ্রদ্ধা, আবেগ ও সৃজনশীল প্রকাশের অনন্য সংযোজন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার আব্দুল মতিন মিয়া এবং মাইক্রোবায়োলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মৃত্যুঞ্জয়ী আচার্য্য এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রক্টর।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও গবেষক ড. মতিন রহমান, স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের এডজাস্ট ফেকাল্টি একুশে পদক প্রাপ্ত আবৃত্তিকার ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

ড. মতিন রহমান ‘নজরুল রচনায় প্রেম ও নারীর অবস্থান- প্রেক্ষিত রাক্ষসী’ শীর্ষক আলোচনায় কাজী নজরুল ইসলামের সাহিত্যে নারীর চিত্র ও প্রেমের বহুমাত্রিক প্রকাশ নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন।

আলোচনায় ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঋতু বৈচিত্র অন্বেষণে রবীন্দ্রনাথ ঠাকুরই ভরসা’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ঋতুবৈচিত্র্য এবং প্রকৃতি-চেতনার সংবেদনশীল রূপায়ণ নিয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি ও সঙ্গীত। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার, ড্রামা সোসাইটির কনভেনর রিপা রয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X