কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত : নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত। আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে। আমরা সবার আগে সংস্কার চেয়েছি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।

বৈঠক শেষে প্রার্থিতা বাতিল প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে- দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করলে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। অথচ বিভিন্ন জায়গায় রিটার্নিং অফিসাররা বিএনপিসহ অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হওয়া উচিত। বিষয়টি যেন আরও জটিল না হয়, সে বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, পোস্টাল ব্যালট বর্ণানুক্রমে সাজানো হয়নি। এতে কয়েকটি রাজনৈতিক দলের নাম অগ্রাধিকার পেয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এমনটি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালটের মতো যেন দেশের সাধারণ ব্যালটেও একইভাবে প্রতীক ব্যবহারের কোনো সুযোগ না থাকে।

লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইসির অনুরোধে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন, যদিও সেটি রাজনৈতিক সফর ছিল না। বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চেষ্টা করছে। কিন্তু কিছু রাজনৈতিক দল নিয়মিত প্রচারণা চালালেও এ বিষয়ে ইসির কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। প্রত্যন্ত এলাকায় বিএনপি প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও ঢাকাসহ বড় বড় এলাকায় অন্য দল আচরণবিধি ভঙ্গ করলেও কমিশন তা উপেক্ষা করছে বলে অভিযোগ করেন তিনি।

বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে নজরুল ইসলাম খানের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১০

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১১

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৩

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৪

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৫

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৬

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৮

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

১৯

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০
X