কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ঢাকা চেম্বারের মধ্যে চুক্তি সই 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর মধ্যে পেশাদার কোর্স চালুর জন্য একটি সহযোগিতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এ চুক্তি সই হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সহযোগিতা স্মারকের লক্ষ্য হলো ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়নের সমকালীন বিষয়গুলোতে উন্নতমানের পেশাদার কোর্স চালু করা। শুরুতে যে কোর্সগুলো চালু করা হবে, তার মধ্যে রয়েছে উদ্যোক্তা এবং স্টার্টআপ ডেভেলপমেন্ট, টেকসই ব্যবসায়িক কৌশল, ইএসজি রিপোর্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও পিএমপি ইত্যাদি। শিক্ষার্থীদের সুবিধা ও অংশগ্রহণের সুবিধার জন্য, কোর্সগুলো অনলাইন এবং সরাসরি শ্রেণিকক্ষে উভয় ফরম্যাটে করা যাবে। প্রতি তিন মাস অন্তর বছরে চারবার কোর্স অফার করা হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপ-উপাচার্য, অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা। ঢাকা চেম্বারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, মো. সালিম সোলায়মান। এছাড়া পরিচালকদের মধ্যে ছিলেন মামনুন কাদের, কামরুল হাসান তুহিন ও মিনহাজ আহমেদ। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা এই সহযোগিতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X