স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এনরিকের জন্য নজিরবিহীন চুক্তির পথে পিএসজি

লুইস এনরিকে। ছবি : সংগৃহীত
লুইস এনরিকে। ছবি : সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইনের ইতিহাসে যে অধ্যায়টি এত দিন কেবল স্বপ্নের মতো মনে হতো, সেটিকেই বাস্তবে রূপ দিয়েছেন লুইস এনরিকে। ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পর এবার সেই সাফল্যের স্থপতিকে ধরে রাখতে একেবারে অভূতপূর্ব পথে হাঁটতে যাচ্ছে ফরাসি জায়ান্টরা।

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) নাকি প্রধান কোচ লুইস এনরিককে দিতে যাচ্ছে এমন এক চুক্তির প্রস্তাব, যা ফুটবল বিশ্ব আগে কখনো দেখেনি। স্প্যানিশ এই কোচের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও গভীর করতে ‘আজীবন’ চুক্তির সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম দিওয়ারিও এস।

২০২৩ সালে ক্রিস্তফ গালতিয়েরকে সরিয়ে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এনরিকে। তার হাত ধরেই গত মৌসুমে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে প্যারিসের ক্লাবটি, যা পিএসজির ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত।

এনরিকের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৪৩ ম্যাচে ৯৮ জয়, ২৬ ড্র ও ১৯ হার পিএসজির। জয় শতাংশ ৬৮.৫৩—যা ক্লাবের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সেরা পরিসংখ্যান। যদিও তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, তবু আগেভাগেই ভবিষ্যৎ পরিকল্পনা সেরে ফেলতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজির শীর্ষ মহল এনরিকের পারফরম্যান্সে এতটাই সন্তুষ্ট যে তাকে ক্লাবের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখছে। কেবল ট্রফি নয়, খেলোয়াড় গঠন, কৌশলগত দর্শন ও ক্লাব সংস্কৃতি—সবকিছুর সঙ্গেই এনরিককে একসূত্রে বাঁধতে চায় তারা।

মাঠের পারফরম্যান্সও সেই আস্থার জোর বাড়িয়েছে। গত সপ্তাহে ফরাসি কাপের ম্যাচে পঞ্চম স্তরের ক্লাব ভঁদে ফঁতনে ফুটের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় পিএসজি। দেজিরে দুয়ে ও উসমান দেম্বেলের একটি করে গোলের পাশাপাশি গনসালো রামোসের জোড়া গোলে স্বস্তির জয় নিশ্চিত হয়।

ম্যাচ শেষে এনরিক বলেন, ‘কাপ ম্যাচে এমন পরিবেশে খেলাটা সবসময় বিশেষ। প্রতিপক্ষের মানে পার্থক্য থাকলেও আমরা ম্যাচটা গুরুত্ব দিয়ে নিয়েছি এবং খেলোয়াড়রা নিজেদের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছে।’

২০২৫ সালকে পিএসজির জন্য ঐতিহাসিক আখ্যা দিয়ে এনরিক আরও বলেন, ‘সাধারণত মৌসুম শেষে মূল্যায়ন হয়। তবে ক্যালেন্ডার ইয়ার হিসেবে দেখলে ২০২৫ নিঃসন্দেহে ক্লাবের জন্য এক ঐতিহাসিক বছর।’

সব মিলিয়ে পিএসজি এখন শুধু একজন সফল কোচকে ধরে রাখার কথা ভাবছে না, বরং লুইস এনরিককে ঘিরেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ফুটবল ইতিহাসে নজির গড়া এক চুক্তির জন্ম হতে পারে, যা প্যারিসের ক্লাবটিকে আরও দীর্ঘদিন ইউরোপীয় মঞ্চে শীর্ষে রাখার স্বপ্ন দেখাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X