স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

২০২৬ মৌসুম পর্যন্ত মেসির সাথে মায়ামিতেই থাকছেন সুয়ারেজ

আরও এক মৌসুম একসাথে দেখা যাবে মেসি-সুয়ারেজকে। ছবি : সংগৃহীত
আরও এক মৌসুম একসাথে দেখা যাবে মেসি-সুয়ারেজকে। ছবি : সংগৃহীত

ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। বুধবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৬ মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম পর্যন্ত ইন্টার মায়ামির জার্সিতে খেলবেন এই অভিজ্ঞ স্ট্রাইকার।

২০২৩ সালের ডিসেম্বরে এক বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। এরপর সেটি বাড়িয়ে ২০২৫ এমএলএস মৌসুম পর্যন্ত করা হয়। তবে গত ৬ ডিসেম্বর এমএলএস কাপে দলের অংশগ্রহণ শেষ হওয়ার পর সেই চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন চুক্তির মাধ্যমে আরও এক বছর ইন্টার মায়ামির আক্রমণভাগের নেতৃত্ব দেবেন তিনি।

এর আগে ইন্টার মায়ামির সহ-মালিক জর্জে মাস জানিয়েছিলেন, সুয়ারেজের ভবিষ্যৎ পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ক্লাব চাইলে তাকে আরও এক বছর ধরে রাখার সুযোগ থাকলেও শেষ কথা বলবেন খেলোয়াড় নিজেই।

সুয়ারেজকে নিয়ে মাস বলেছিলেন, “লুইস সুয়ারেজ ফুটবলের একজন কিংবদন্তি। শুধু এই প্রজন্ম নয়, সর্বকালের সেরা নাম্বার নাইনদের একজন। মৌসুম শেষে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার তার থাকা উচিত।”

২০২৫ মৌসুমে প্লে-অফের শেষ দিকের ম্যাচগুলোতে পুরোপুরি খেলতে না পারলেও সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেন সুয়ারেজ। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, এমএলএস, ক্লাব বিশ্বকাপ ও লিগস কাপ—সব মিলিয়েই ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

২০২৪ মৌসুমের শুরুতে ক্লাবে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে ৮৭ ম্যাচে ৪২ গোল ও ৩০টি অ্যাসিস্ট করেছেন সুয়ারেজ, যা তাকে ক্লাব ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে।

লিওনেল মেসির সঙ্গে আবারও ২০২৬ মৌসুম পর্যন্ত একই দলে খেলবেন সাবেক বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ। তাদের জুটি ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জয়ের পাশাপাশি এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ড গড়েছিল। এরপর ২০২৫ সালে ইন্টার মায়ামির প্রথম এমএলএস কাপ জয়ের পথেও বড় ভূমিকা রাখেন তিনি।

এদিকে ২০২৬ মৌসুমকে সামনে রেখে দল গঠনে পরিবর্তন আনছে ইন্টার মায়ামি। জর্দি আলবার অবসরের পর সম্প্রতি সার্জিও রেগিলোনকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। পাশাপাশি তাদেও আলেন্দের সঙ্গে নতুন চুক্তি নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছে মায়ামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

১০

দেশে আজ স্বর্ণের বাজারদর

১১

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১২

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১৩

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৪

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৫

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৬

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৭

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৮

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৯

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

২০
X