কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নতুন প্যাসেঞ্জার ভেহিকেল বাজারে হুন্ডাই এখন ১ নম্বরে!

হুন্ডাই গাড়ির বিভিন্ন মডেল। ছবি : সংগৃহীত
হুন্ডাই গাড়ির বিভিন্ন মডেল। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী উন্নত প্রযুক্তির গাড়ি নির্মাতা হিসেবে পরিচিত হুন্ডাই, বাংলাদেশের ব্র্যান্ড-নিউ প্যাসেঞ্জার ভেহিকেল বাজারে শীর্ষস্থান দখল করে এক অসাধারণ মাইলফলক অর্জন করেছে। হুন্ডাইয়ের বিশ্বমানের গুণগত মান, অত্যাধুনিক প্রযুক্তি এবং গ্রাহকদের প্রতি তাদের সেবার মানসিকতাই এই সফলতার মূল ভিত্তি।

বাংলাদেশে এখন তিন হাজারের বেশি ব্র্যান্ড-নিউ হুন্ডাই গাড়ি চলছে, যা দেশের গাড়ির বাজারকে নতুন করে সাজিয়ে তুলছে। হুন্ডাই তাদের উন্নত মানের গাড়িগুলোকে আরও সহজে, নির্ভরযোগ্য এবং আধুনিক করে তুলছে। শক্তিশালী এসইউভি যেমন—Palisade, Santa Fe, এবং Tucson; জনপ্রিয় CRETA Grand ও CRETA; আধুনিক সেডান Sonata ও Elantra এবং আধুনিক এমপিভি Stargazer, Staria, এবং H1 সহ প্রতিটি হুন্ডাই গাড়িই গুণগত মান, উদ্ভাবনী প্রযুক্তি এবং নির্ভরযোগ্যতার প্রতীক। তাদের একমাত্র কৌশলগত অংশীদার ফেয়ার টেকনোলজি লিমিটেডের মাধ্যমে হুন্ডাই বাংলাদেশের আধুনিক গাড়ির বাজারে পছন্দের শীর্ষে চলে এসেছে।

গাজীপুরের হাই-টেক পার্কে ফেয়ার টেকনোলজির মাধ্যমে হুন্ডাইয়ের বিশ্বমানের গাড়ি এখন দেশেই তৈরি হচ্ছে। এর ফলে বাংলাদেশের গাড়ির শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তরুণ ও প্রতিভাবান বাংলাদেশি প্রকৌশলীরা এই গাড়িগুলো তৈরি করছেন, যা দেশের শিল্প রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সারা দেশে গ্রাহকদের কাছে সহজে পৌঁছাতে এবং সেরা সেবা দিতে, ফেয়ার টেকনোলজি হুন্ডাই ঢাকা, চট্টগ্রাম এবং বগুড়ায় নয়টি শোরুম এবং ৫টি সার্ভিস সেন্টার খুলেছে। গ্রাহকদের জন্য রয়েছে হুন্ডাইয়ের ডেডিকেটেড হটলাইন ০৯৬১৩-৫০৫০৮০, যেখানে ২৪/৭ রোডসাইড অ্যাসিস্ট্যান্স, মোবাইল সার্ভিস ইউনিট এবং ডিজিটাল বুকিংয়ের সুবিধা দেওয়া হয়। প্রতিটি সার্ভিস সেন্টার হুন্ডাইয়ের বৈশ্বিক মান অনুযায়ী তৈরি করা হয়েছে, যা গাড়ির পরামর্শ থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত গ্রাহকদের একটি উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করে।

নতুন প্যাসেঞ্জার ভেহিকেল বাজারে ১ নম্বর ব্র্যান্ড হিসেবে, হুন্ডাই বাংলাদেশে উদ্ভাবনী প্রযুক্তি, বিশ্বাস এবং পারফরম্যান্সের মাধ্যমে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। ফেয়ার টেকনোলজি গ্রাহকদের জন্য আরও বেশ কিছু আকর্ষণীয় অফার চালু করেছে, যেমন—অ্যাসিওরড বাই-ব্যাক, এক্সচেঞ্জ অফার এবং এক্সক্লুসিভ ওনারশিপ বেনিফিটস। এসব সুবিধা হুন্ডাই গাড়িগুলোকে ভবিষ্যতের জন্য আরও স্মার্ট, নিরাপদ এবং পরিবেশবান্ধব করে তুলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X