কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সোনারগাঁও ইউনিভার্সিটিতে এসইউ চ্যাম্পিয়নস লিগ সম্পন্ন

এসইউ চ্যাম্পিয়নস লিগের আয়োজন। সৌজন্য ছবি
এসইউ চ্যাম্পিয়নস লিগের আয়োজন। সৌজন্য ছবি

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ‘এসইউ চ্যাম্পিয়নস লিগ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লারে উদ্যোগে ট্রাফ ন্যাশনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টে মোট ৯টি দল অংশ নেয়। এ আয়োজনে প্রতিটি দলের টিম ওনার ছিলেন একজন শিক্ষক, আর দলে একজন ছাত্রী টিম অ্যাম্বাসেডর হিসেবে অংশ নেন।

সোনারগাঁও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতি বছর ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এর ফলে ইউনিভার্সিটিতে ফুটবল ও ক্রিকেটের জাতীয় দলসহ বিভিন্ন ডিভিশনের একাধিক খেলোয়াড় রয়েছে।

চ্যাম্পিয়নস লিগে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু, উপাচার্য শামীম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ একরামুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক জুলকারনাইন সুলতান আলমসহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য। খেলা পরিচালনা করেন ইউনিভার্সিটির স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জসি এবং স্পোর্টস ক্লাবের সদস্যরা।

আয়োজকরা জানান, এই আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, টিম স্পিরিট, স্বাস্থ্য সচেতনতা এবং পড়াশোনার পাশাপাশি মানসিক সতেজতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X