কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার লক্ষ্যে আকিজ রিসোর্সের আবেদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন অধ্যায় সূচনার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্স লিমিটেড। ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার আবেদনের শেষ দিনে প্রতিষ্ঠানটি ‘মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক পিএলসি’ গঠনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে।

আবেদনটি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টে (BRPD) জমা দেন আকিজ রিসোর্স লিমিটেডের চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার মো. ফিরোজ কবির।

এই উদ্যোগের মাধ্যমে আকিজ রিসোর্স বাংলাদেশের আর্থিক খাতে ডিজিটাল ব্যাংকিংয়ের এক নতুন যুগের সূচনা করতে চায়। প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু প্রযুক্তিনির্ভর ব্যাংক নয়, বরং মানুষের হাতে আর্থিক অধিকার ও স্বাধীনতা তুলে দেওয়া; যাতে ব্যাংকিং সুবিধা দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে যায়।

ইঞ্জিনিয়ার ফিরোজ কবির বলেন, ‘ডিজিটাল ব্যাংক এমন একটি প্ল্যাটফর্ম হবে, যেখানে প্রতিটি মানুষ, প্রতিটি স্বপ্ন ও প্রতিটি সম্ভাবনা সংযুক্ত হবে প্রযুক্তির মাধ্যমে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আর্থিক সেবা থাকবে সবার নাগালে— শুধু কিছু মানুষের জন্য নয়।’

আকিজ রিসোর্স গ্রুপের কর্ণধার শেখ জসিম উদ্দিন বিশ্বাস বলেন, ‘এই প্রকল্প দেশের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। আকিজ রিসোর্সের মতো সুনামধন্য প্রতিষ্ঠান এই যাত্রার অংশ হয়ে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১০

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১১

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১২

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৩

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৪

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৬

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

২০
X