কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এলিট গ্রাহকদের জন্য রবির বিশেষ আয়োজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে এক প্ল্যাটফর্মে এনে এলিট গ্রাহকদের জন্য বিশেষ আয়োজন করেছে রবি আজিয়াটা পিএলসি। ফেস্টটিতে নিয়মিত অফারের বাইরে অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা বিশেষ আয়োজন উপভোগ করতে পারবেন রবি এলিট সদস্যরা। ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং, ওয়েলনেসসহ বিভিন্ন ক্যাটাগরিতে থাকছে এসব বিশেষ সুবিধা।

এ বছরের সুপার ফেস্টে লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথকেয়ার, অটোমোটিভ এবং ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়সহ ঘোষণা করা হয়েছে নানা আকর্ষণীয় অফার। আগামী দুই সপ্তাহ ধরে রবির বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে এসব ডিল, যাতে এলিট সদস্যরা আরও সহজে ও সুবিধাজনকভাবে কাঙ্ক্ষিত সেবা নিতে পারেন।

অনুষ্ঠানে চলমান সহযোগিতার স্বীকৃতি হিসেবে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করে রবি।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, রবিতে আমরা এলিট গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রবি এলিট সুপার ফেস্ট-২০২৫ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে সুচিন্তিত পার্টনারশিপ, বিশেষ অফার এবং উন্নত ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয় গ্রাহকদের জন্য অর্থপূর্ণ সেবা নিশ্চিত করবে।

এসময় উপস্থিত ছিলেন রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X