কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

লাল নাকি সবুজ আপেল, শরীরের জন্য কোনটি বেশি উপকারী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

স্বাস্থ্যসচেতন মানুষের কাছে আপেল যেন প্রতিদিনের ডায়েটেরই অংশ। ‘একটি আপেল প্রতিদিন ডাক্তারকে দূরে রাখে’— শত বছরের পুরোনো এই প্রবাদটি আজও প্রাসঙ্গিক, কারণ এই একটিমাত্র ফলে আছে ভিটামিন, মিনারেল, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টসহ অসংখ্য পুষ্টিগুণ। বিশেষ করে হজমপ্রণালি ও গাট হেলথ উন্নত করতে আপেলকে সেরা ফলগুলোর একটি হিসেবে বিবেচনা করেন পুষ্টিবিদরা।

কিন্তু বাজারে সহজলভ্য লাল এবং সবুজ আপেলের মধ্যে কোনটি পেটের জন্য বেশি ভালো— এ নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে।

চিনি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টের গঠনগত পার্থক্যের কারণে দুটির প্রভাবও কিছুটা ভিন্ন। তাই ব্যক্তিভেদে কোন আপেলটি বেশি উপযোগী, সে বিষয়েও বিশেষজ্ঞদের মত একেবারে সমান নয়।

এই পার্থক্যগুলো ব্যাখ্যা করেছেন চেন্নাইয়ের শ্রী বালাজি মেডিকেল সেন্টারের রেজিস্টার্ড ডায়েটিশিয়ান দীপালাক্ষ্মী এবং শ্রী রামচন্দ্র ইনস্টিটিউটের ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ও লেকচারার সি ভি ঐশ্বর্য্যা।

দীপলক্ষ্মী বলেন, লাল এবং সবুজ আপেলের মধ্যে পার্থক্য তাদের চিনির পরিমাণ, ফাইবারের ধরন এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রার মধ্যে। এই উপাদানগুলো পেটের স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

সবুজ আপেল

গ্র্যানি স্মিথের মতো সবুজ আপেল তার টক স্বাদের জন্য বিখ্যাত। দীপলক্ষ্মী জানান, সবুজ আপেলে চিনির পরিমাণ তুলনামূলকভাবে কম এবং এর গ্লাইসেমিক ইনডেক্সও নিম্ন, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক। এই আপেলে পেকটিন নামক দ্রবণীয় ফাইবার বেশি থাকে, যা নিয়মিত মলত্যাগে সহায়তা করে, উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায় এবং অন্ত্রের মাইক্রোবায়োমের বৈচিত্র্য বাড়ায়।

এ ছাড়া, সবুজ আপেলে থাকা পলিফেনল প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে পেটকে রক্ষা করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো পেটের স্বাস্থ্যকে আরও মজবুত করে।

লাল আপেল

রেড ডেলিশিয়াস বা ফুজির মতো লাল আপেল মিষ্টি স্বাদের এবং এতে অ্যান্থোসায়ানিন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে, বিশেষ করে খোসায়। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো পেটকে ক্ষতিকর অক্সিডেটিভ প্রভাব থেকে রক্ষা করে, প্রদাহ কমায় এবং হৃদয়ের স্বাস্থ্যের জন্যও উপকারী।

দীপলক্ষ্মী বলেন, লাল আপেলে সবুজ আপেলের তুলনায় ফাইবার কিছুটা কম, তবে এতে দ্রবণীয় এবং অদ্রবণীয় ফাইবারের ভালো সমন্বয় রয়েছে, যা পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে।

কোনটি ভালো?

লাল এবং সবুজ উভয় আপেলই পেটের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। তবে দীপলক্ষ্মীর মতে, সবুজ আপেল কম চিনি এবং বেশি ফাইবারের কারণে সামান্য এগিয়ে থাকতে পারে। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ বা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে চান, তাদের জন্য সবুজ আপেল বেশি উপযোগী।

অপরদিকে নিউট্রিশনিস্ট সি ভি ঐশ্বর্য্যা মনে করেন, লাল আপেলে যেহেতু দ্রবণীয় ফাইবার ও পলিফেনল বেশি, তাই এর প্রিবায়োটিক কার্যকারিতাও কিছু ক্ষেত্রে বেশি হতে পারে।

খোসা না ছাড়িয়ে আপেল খান

দুই বিশেষজ্ঞই বলেন, আপেলের পুষ্টিগুণ পুরোপুরি পেতে হলে খোসাসহ খাওয়া অত্যন্ত জরুরি। কারণ ফাইবার, পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্টের বেশিভাগই খোসায় থাকে। দীপলক্ষ্মী পরামর্শ দেন, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সুষম খাদ্যের অংশ হিসেবে আপেল খেলে সর্বাধিক উপকার পাওয়া যায়।

লাল হোক বা সবুজ, আপেল পেটের স্বাস্থ্যের জন্য একটি সহজ ও সুস্বাদু সমাধান। আপনার পছন্দ ও স্বাস্থ্যের লক্ষ্যের ওপর নির্ভর করে যে কোনো একটি বেছে নিন, তবে খোসা ফেলবেন না।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X