বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভিশনস্প্রিং ও বিজিএমইএর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষর হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষর হয়। ছবি : সংগৃহীত

দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য স্বচ্ছ দৃষ্টি নিশ্চিত করতে ভিশনস্প্রিং এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষর হয়।

এই চুক্তির আওতায়, বিজিএমইএ সদস্য কারখানাগুলোতে এক বছরের মধ্যে ৫০ হাজার শ্রমিকের চোখের পরীক্ষা করবে ভিশনস্প্রিং। যেসব শ্রমিকের চশমার প্রয়োজন হবে (রিডিং গ্লাস ও প্রেসক্রিপশন উভয় ধরনের) তাদের চশমা প্রদান করা হবে। নির্ধারিত লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জনের পর ভিশনস্প্রিং ও বিজিএমইএর যৌথ উদ্যোগে এ কর্মসূচি ধীরে ধীরে পুরো তৈরি পোশাক (আরএমজি) খাতে সম্প্রসারিত করা হবে।

বাংলাদেশের তৈরি পোশাক খাতে বর্তমানে প্রায় ৪০ লাখেরও বেশি শ্রমিক কাজ করছেন, যাদের অধিকাংশকেই ক্ষুদ্র ও সূক্ষ্ম কাজ করতে হয় দীর্ঘ সময় ধরে। কিন্তু অনেক শ্রমিকই না জেনেই চোখের ঝাপসা দৃষ্টিজনিত সমস্যায় ভুগছেন, যা উৎপাদনশীলতা কমিয়ে দেয়, কর্মস্থলে ঝুঁকি বাড়ায় এবং দীর্ঘমেয়াদে চোখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। ভিশনস্প্রিং-এর বৈশ্বিক তথ্য থেকে জানা যায়, চোখের দৃষ্টি সংশোধনের সরাসরি প্রভাব পড়ে কর্মক্ষমতা এবং আয়ের ওপর।

ভিশনস্প্রিং পরিচালিত দুটি ভিন্ন জরিপের ফলাফলে দেখা গেছে, শুধু চশমা ব্যবহারে শ্রমিকদের উৎপাদনশীলতা ২২–৩২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং দৃষ্টি সংশোধনের পর তাদের আয় গড়ে ৩৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।

স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি ও রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বলেন, আমাদের শ্রমিকদের জন্য চোখের স্ক্রিনিং সেবা নিয়ে আসায় আমরা ভিশনস্প্রিংকে ধন্যবাদ জানাই। স্বচ্ছ দৃষ্টি মানে নিরাপদ ও বেশি উৎপাদনশীল শ্রমিক। আমরা চাই প্রাথমিক অবস্থায়ই চোখের সমস্যা শনাক্ত হোক, যাতে তাদের দৃষ্টিশক্তি রক্ষা পায়।

তিনি আরও বলেন, পাশাপাশি আমরা চাই এ উদ্যোগ শুধু গার্মেন্ট খাতেই সীমাবদ্ধ না থেকে গ্রামীণ এলাকাসহ অন্যান্য খাতেও সম্প্রসারিত হোক। বিজিএমইএ সদস্য কারখানাগুলোকে আমরা এ সাবসিডাইজড কর্মসূচিতে যুক্ত হতে উৎসাহিত করব, কারণ এতে নিয়োগকর্তাদের খরচ কম থাকবে, আবার শ্রমিকদের সুস্থতা ও উৎপাদনশীলতা দুটিই বাড়বে।

অনুষ্ঠানে ভিশনস্প্রিং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিশা মাজহাবীন বলেন, বাংলাদেশে আমরা ইতোমধ্যে বিভিন্ন কর্মক্ষেত্রে, বিশেষ করে তৈরি পোশাক কারখানায় প্রায় অর্ধ মিলিয়ন (পাঁচ লাখের কাছাকাছি) শ্রমিকের চোখের পরীক্ষা করেছি এবং তাদের মধ্যে ৩০ শতাংশের বেশি শ্রমিকের চশমার প্রয়োজন ছিল এবং তারা চশমা পেয়েছেন। আমরা আরও বেশি কারখানায় এ সেবা পৌঁছে দিতে চাই। বিজিএমইএ তাদের শ্রমিকদের কল্যাণে যে উদ্যোগ নিয়ে সামনে এসেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

২০০১ সাল থেকে ভিশনস্প্রিং নিম্ন আয়ের মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে চশমা পৌঁছে দিতে কাজ করছে। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কমিউনিটিতে সরাসরি চোখের পরীক্ষা ও চশমা সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি লাখো মানুষের কাছে পৌঁছেছে। বিভিন্ন খাতে তাদের এসব সহযোগিতা শ্রমিকদের সুস্বাস্থ্য ও উৎপাদনশীলতা উভয়ই বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

বিজিএমইএ এবং ভিশনস্প্রিংয়ের এই সমঝোতা শ্রমিক কল্যাণকে সামনে রেখে কাজ করার একটি যৌথ অঙ্গীকারকেই প্রতিফলিত করে। গার্মেন্ট শ্রমিকদের মধ্যে দৃষ্টি সমস্যার ঝুঁকি কমানো, সাপ্লাই চেইনকে আরও শক্তিশালী করাসহ এর সুফল শ্রমিক, কারখানা ও সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক রুমানা রশিদ, পরিচালক সামিহা আজিমসহ সম্মানিত বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। ভিশনস্প্রিং-এর অন্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X