কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘স্টুডেন্ট রিসার্চ ডে’ অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) স্টুডেন্ট রিসার্চ ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) স্টুডেন্ট রিসার্চ ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) স্টুডেন্ট রিসার্চ ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়।

ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবনী গবেষণা কার্যক্রম তুলে ধরা হয়। এতে ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের মোট ৫৫ শিক্ষার্থী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থাপিত গবেষণাগুলোতে নানাবিধ বিষয় অন্তর্ভুক্ত ছিল, যা শিক্ষার্থীদের একাডেমিক অনুসন্ধান ও সমস্যা সমাধানের প্রতি আগ্রহ ও নিষ্ঠাকে স্পষ্টভাবে তুলে ধরে।

সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান ড. সামিনা আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এমেরিটাস ড. সৈয়দ সাদ আন্দালীব।

শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপনাগুলো বিচার করেন দেশ-বিদেশের খ্যাতনামা একদল বিশেষজ্ঞ। বিচারক প্যানেলে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অব শারজাহর সহযোগী অধ্যাপক ড. আহমেদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মো. এনামুল হক, ইংরেজি বিভাগের অধ্যাপক তাহমিনা আহমেদ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবদুল্লাহ আল মামুন।

মৌখিক উপস্থাপনায় সেরা নির্বাচিত হন ইইই বিভাগের মো. নাফিস ইমতিয়াজ, ফার্মেসি বিভাগের সাজেদ আহমেদ রিফাত এবং ইংরেজি বিভাগের শানজিদা আক্তার প্রীতি। পোস্টার উপস্থাপনায় সেরা হন ইইই বিভাগের মোহাম্মদ ফারহান তানভীর, ইংরেজি বিভাগের আনামিকা আক্তার ওমি এবং সিএসই বিভাগের মো. আব্দুর রহমান।

আইআরটির পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম. আলমগীর পুরো অনুষ্ঠানটি মডারেট করেন। তিনি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সব আয়োজক ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X