কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে সাউথইস্ট 

বিশেষ সভা। ছবি : সংগৃহীত
বিশেষ সভা। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে স্থান করে নিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এক বিশেষ সভায় এই গুরুত্বপূর্ণ মাইলফলকটি উদযাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন।

২০২৬ কিউএস এশিয়া র‌্যাংকিংয়ে সাউথইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থান অধিকার করেছে, যা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের (পাবলিক ও প্রাইভেট) মধ্যে ২৩তম। বিশ্ববিদ্যালয়টি সাউদার্ন এশিয়া অঞ্চলে ২২৪তম এবং এশিয়ায় ৭৪১-৭৫০ ব্যান্ডে অবস্থান করছে।

অধ্যাপক মোফাজ্জল হোসেন এই বৈশ্বিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সকল শিক্ষক এবং কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং অবিচল নিষ্ঠার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই অসাধারণ অর্জন বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম স্থান এবং এশিয়াতে আমাদের সুদৃঢ় অবস্থান ও আমাদের সম্মিলিত মানের প্রতি প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিফলন।’

তিনি কিউএস, টাইমস হায়ার এডুকেশন এবং অন্যান্য আন্তর্জাতিক র‌্যাংকিং সিস্টেমে ভবিষ্যতে আরও ভালো করতে ধারাবাহিক উন্নতির গুরুত্বের ওপর জোর দেন।

সভায় রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X