কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:০৪ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

থ্রি জিরো পলিসি বিষয়ে সাউথইস্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সামিট

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) স্কুল অব বিজনেস, সিএসসিএ, এসবিআইএফ এবং এসইইউডিসি-এর সঙ্গে কোলাবোরেশনে সোমবার (৩০ জুন) প্রতিষ্ঠানটি তাদের ক্যাম্পাসে দিনব্যাপী ‘থ্রি জিরো পলিসি বিষয়ক ইন্টারন্যাশনাল সামিট’ আয়োজন করেছে।

সম্মেলনের উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান, যিনি তার আলোচনায় গ্রামীণ ব্যাংক প্রকল্প গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরেন। এই অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

এ সম্মেলনে বিশ্বের ৬টি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, কূটনীতিক এবং যুব নেতৃবৃন্দসহ বিশিষ্ট বক্তারা সমবেত হন। এই অনুষ্ঠানটি শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জনের জন্য কার্যকর কৌশল প্রণয়নে তাগিদ দেয়।

সমাপনী অধিবেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে নবায়নযোগ্য শক্তি, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশে উদ্ভাবনী সমাধান ও টেকসই উন্নয়নে সহযোগিতার কথা বলেন। অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার প্যানেল স্থাপনের বিষয়েও তিনি আলোকপাত করেন। আগামী প্রজন্মের নেতা ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে সহযোগিতামূলক মনোভাবকে তিনি অপরিহার্য বলে উল্লেখ করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য এবং গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রেজাউল করিম এতে বিশেষ বক্তব্য দেন এবং সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য এই অধিবেশনের উদ্বোধনী বক্তব্য দেন।

সম্মেলনটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিশ্রুতিকে তুলে ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১০

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১১

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১২

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৩

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৪

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৬

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৭

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৮

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৯

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০
X