কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্কের এমওইউ স্বাক্ষর

আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্কের এমওইউ স্বাক্ষর। ছবি : সংগৃহীত
আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্কের এমওইউ স্বাক্ষর। ছবি : সংগৃহীত

আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে আনোয়ার ল্যান্ডমার্কের অথোরাইজড অফিসিয়ালস ও গ্রাহকদের জন্য আকিজবশির গ্রুপের প্রিমিয়াম বিল্ডিং ম্যাটেরিয়ালস পণ্য কেনার সুযোগ আরও সহজ হবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ চুক্তি স্বাক্ষরিত হয়। আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফসিউল মাওলা এবং আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ খোরশেদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন। এসময় প্রতিষ্ঠান দুটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় আকিজবশির গ্রুপের প্রিমিয়াম বিল্ডিং ম্যাটেরিয়ালস পন্য অর্ডার দেওয়া, প্রসেসিং ও ডেলিভারি সমন্বয়ে অধিক সহযোগীতা পাবে আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড। পাশাপাশি চুক্তিতে ক্রেডিট সুবিধা, ওয়ারেন্টি সাপোর্ট এবং ক্যাটাগরি-ভিত্তিক ডিসকাউন্ট সুবিধা রাখা হয়েছে।

আকিজবশির গ্রুপের সিওও মোহাম্মদ খোরশেদ আলম বলেন, এই এমওইউটি শুধুমাত্র পণ্য সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি। যার মাধ্যমে নির্মাণ শিল্পে আরও উন্নত ও নির্ভরযোগ্য পণ্য সরবরাহ করা সম্ভব হবে।

আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের সিইও মোহাম্মদ ফসিউল মাওলা বলেন, এটি পারস্পরিক আস্থার ভিত্তিতে করা একটি অংশীদারিত্ব। কাঠামোবদ্ধভাবে একসাথে কাজ করে আমরা ধারাবাহিক সেবা ও দীর্ঘমেয়াদি মূল্য নিশ্চিত করতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X