কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

২৪ বছরে আনোয়ার ল্যান্ডমার্ক, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসব ও আবেগের এক অনন্য দিন

আনোয়ার ল্যান্ডমার্কের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি : সৌজন্য
আনোয়ার ল্যান্ডমার্কের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ছবি : সৌজন্য

আনোয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্কের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ফর্টিস ডাউনটাউনে দিনব্যাপী এক উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। প্রতিষ্ঠানের কর্মচারী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ী মিলিয়ে শতাধিক মানুষের উপস্থিতিতে আয়োজনটি ছিল প্রাণবন্ত ও আবেগঘন।

২০০১ সালে যাত্রা শুরু করেছিল আনোয়ার ল্যান্ডমার্ক— আবাসন খাতে এক নতুন স্বপ্ন নিয়ে। তখন থেকে অভিজাত ও মধ্যবিত্ত শ্রেণির জন্য নিরাপদ, টেকসই ও মানসম্পন্ন আবাসন গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে গেছে প্রতিষ্ঠানটি। আজ এটি দেশের অন্যতম শীর্ষ রিয়েল এস্টেট কোম্পানি, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন করছে, সঙ্গে রয়েছে ISO 9001:2008 সার্টিফিকেশন।

সকালে অতিথিদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর হোসেন খালেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর হোসেন আক্তারসহ আনোয়ার ল্যান্ড মার্কের সব কর্মকর্তা-কর্মচারী।

ব্যবস্থাপনামণ্ডলীর বক্তব্যে বক্তারা বলেন, আনোয়ার ল্যান্ডমার্ক শুধু আবাসন নির্মাণ করে না, মানুষের স্বপ্নকে বাস্তবের ছোঁয়া দেয়। আগামী দিনে আনোয়ার ল্যান্ডমার্ক আরও প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে, যাতে কম খরচে আধুনিক ও টেকসই ফ্ল্যাট মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

দীর্ঘদিন ধরে কর্মরতদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আবেগঘন মুহূর্তে একজন কর্মী বলেন, এখানে কাজ করা শুধু চাকরি নয়, এটা পরিবারের অংশ হয়ে ওঠা। তার এই কথার সঙ্গে সঙ্গে পুরো আয়োজনটি আরও হৃদয়স্পর্শী করে তোলে।

দুপুরে পরিবেশিত হয় জমকালো মধ্যাহ্নভোজ, আর বিকেল-সন্ধ্যায় ছিল প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। সুরের আবেশ ছড়িয়ে দেন জনপ্রিয় শিল্পী তানজীব সারোয়ার এবং আনোয়ার ল্যান্ডমার্কের কর্মকর্তারা। করতালি আর হাসির উচ্ছ্বাসে ভরে ওঠে অনুষ্ঠানস্থল।

দিনশেষে আয়োজকরা বলেন, এ উদযাপন শুধু প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং আমাদের পাশে থাকা প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। আগামী দিনে আবাসন খাতে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যাব।

২৪ বছরের এই যাত্রা সবাইকে আবার মনে করিয়ে দিল— প্রতিশ্রুতি ও নিষ্ঠা থাকলে সাফল্য, আস্থা আর স্বপ্ন নিয়ে একসাথে পথচলা সম্ভব।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X