কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৩৩তম আউটলেট উদ্বোধনে আড়ংয়ের নতুন মাইলফলক

সাভারে আড়ংয়ের ৩৩তম আউটলেট উদ্বোধন। ছবি : সংগৃহীত
সাভারে আড়ংয়ের ৩৩তম আউটলেট উদ্বোধন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল রিটেইল চেইন আড়ং সাভারে ৩৩তম আউটলেট উদ্বোধনের ঘোষণা দিয়েছে, যা প্রতিষ্ঠানটির সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল সাভারে এ আউটলেট উদ্বোধন করা হয়।

দুই তলা জুড়ে প্রায় ১১,০০০ বর্গফুট আয়তনের এ নতুন আউটলেটটি সাভার এলাকার ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে এবং পরিপূর্ণ এক রিটেইল অভিজ্ঞতা দেওয়ার জন্য পরিকল্পিত।

সাভার আউটলেটে আড়ংয়ের জনপ্রিয় সাব-ব্র্যান্ড- তাগা, তাগা ম্যান এবং আড়ং আর্থ এর পাশাপাশি রয়েছে নান্দনিক পোশাক, গয়না, হোম ডেকর, অ্যাক্সেসরিজ এবং স্কিনকেয়ার পণ্যের বিস্তৃত সংগ্রহ। সমকালীন নকশা ও ঐতিহ্যবাহী কারুশিল্পের সুনিপুণ সমন্বয়ে সাজানো এ পরিমিত ও সুপরিকল্পিত পরিসরটি গ্রাহকদের জন্য ফ্যাশন, লাইফস্টাইল এবং সচেতন জীবনধারার এক সমন্বিত গন্তব্য হয়ে উঠবে।

ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ম্যানেজিং ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন, আমাদের সাভার আউটলেটের উদ্বোধন দীর্ঘদিনের প্রতীক্ষিত এবং এটি এ অঞ্চলের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ও রূপান্তরের প্রতিফলন। এই নতুন পরিসরের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরও কাছাকাছি আসতে চাই, আড়ংকে আরও সহজলভ্য করে তোলার পাশাপাশি যে সম্প্রদায়কে আমরা সেবা দিই, তাদের সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় করতে চাই। সাভার ঐতিহ্য ও আধুনিক জীবনের এক প্রাণবন্ত সংমিশ্রণ এবং এ আউটলেটটি সেই চেতনার প্রতি একাত্মতা প্রকাশের জন্যই আমরা নিয়ে এসেছি।

উল্লেখ্য, ব্র্যাক-এর একটি সামাজিক উদ্যোগ হিসেবে আড়ং বাংলাদেশের কারুশিল্পের ঐতিহ্য উদযাপন, টেকসই হস্তশিল্পের প্রসার এবং দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণ কারিগর ও সম্প্রদায়ের ক্ষমতায়নে তাদের অঙ্গীকার অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X