কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৩:৩৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বসুন্ধরায় বেস্টহোম প্রপার্টিজ লিমিটেডের ৩ নতুন প্রকল্পের যাত্রা শুরু   

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আধুনিক ও মানসম্পন্ন আবাসন নিশ্চিত করার প্রত্যয়ে ৩টি নতুন প্রকল্প উদ্বোধন করল দেশের অন্যতম উদীয়মান রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বেস্টহোম প্রপার্টিজ লিমিটেড। প্রকল্পের মধ্যে রয়েছে কে-ব্লকে ‘ফিরদাউস ওয়েসিস’ ও ‘হ্যাভিটেশন’ এবং সি-ব্লকে ‘আবরার গার্ডেন’।

সম্প্রতি সি-ব্লকের ‘আবরার গার্ডেন’ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ‘গ্র্যান্ড গ্রাউন্ড ব্রেকিং ও ইফতার’ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলোর আনুষ্ঠানিক নির্মাণকাজের উদ্বোধন করা হয়। বেস্ট গ্রুপ ও বেস্টহোম প্রপার্টিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের সূচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব সেলিম রেজা, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, মাওলানা মুফতি ইব্রাহিম সাকিব ও অন্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত ভূমি মালিক বিল্লাল হোসেন, সোহেল অমিতাভ, মাওলানা মুফতি আবুল হাসান ও বেস্টহোম প্রপার্টিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

চেয়ারম্যান হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ; তিনি জানান, আধুনিক ডিজাইন, উন্নত নির্মাণ এবং সঠিক সময়ে প্রকল্পের চাবি হস্তান্তর করে গ্রাহক সন্তুষ্টি অর্জনই তাদের মূল লক্ষ্য।

ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) রেজা মো. সুপন আলী; তিনি উল্লেখ করেন, বেস্টহোম প্রপার্টিজ কেবল ভবন নয়, মানুষের স্বপ্নের একটি উন্নত জীবনধারা গড়ার কাজ করছে।

ভূমি মালিক ও গ্রাহকরা প্রতিষ্ঠানের সততা ও গুণগত মানের ওপর আস্থা প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বেস্টহোম প্রপার্টিজ সঠিক সময়ে প্রকল্পগুলো হস্তান্তর করবেন বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী মেজবান ও ইফতারের মাধ্যমে আপ্যায়ন করা হয়। নিরাপদ ও আধুনিক আবাসন নিশ্চিতে বেস্টহোম প্রপার্টিজ তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X