কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের করপোরেট অঙ্গনের ২৪ শীর্ষ নির্বাহীকে সম্মান জানিয়ে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠানটি পরিবেশনা করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, আয়োজন করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং সহযোগিতা করেছে টুয়েলভ ক্লোদিং। এই বছর মোট ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সম্মাননা প্রদান ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সি-সুইট নির্বাহী, উদ্যোক্তা, ব্যবসায়িক ও বিনিয়োগ খাতের বিশেষজ্ঞরা। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, ‘দেশের শক্তি নির্ভর করে নেতৃত্বের মানের ওপর। সি-সুইট অ্যাওয়ার্ড কেবল সম্মাননা নয়, এটি করপোরেট নেতৃত্বকে আরও উন্নত করার আহ্বান।’

এ বছর ৫১টি প্রতিষ্ঠান থেকে ১০২টি মনোনয়ন জমা পড়েছিল। বিজয়ীদের বাছাই করা হয়েছে বিশেষায়িত কাউন্সিল বোর্ডের মাধ্যমে, যাদের মধ্যে ছিলেন আশরাফ বিন তাজ, প্রফেসর ইমরান রহমান, মোহাম্মদ নাকিব উদ্দিন খান, ড. একে এনামুল হক এবং এম জুলফিকার হুসাইন।

পুরস্কার অনুষ্ঠান ও লিডারশিপ সামিট একই দিনে অনুষ্ঠিত হয়। নবম লিডারশিপ সামিটের প্রতিপাদ্য ছিল ‘রেজিলিয়েন্ট লিডারশিপ - থ্রাইভিং অ্যামিড আনসার্টেনটি’। দেশের সি-সুইট নির্বাহী, ব্যবসায়িক শিক্ষাবিদ ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা ৩টি কী-নোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন এবং ১টি ইনসাইট সেশনে নেতৃত্ব, করপোরেট দায়িত্ব, আর্থিক শৃঙ্খলা ও টিম রেজিলিয়েন্স নিয়ে আলোচনা করেন।

অন্তর্দৃষ্টিমূলক আলোচনায় উঠে আসে কিভাবে সৃজনশীল ও দায়িত্বশীল নেতৃত্ব দেশের ব্যবসায়িক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করতে পারে।

উল্লেখ্য, এই আয়োজনে টার্কিশ এয়ারলাইনস ছিল অফিসিয়াল ক্যারিয়ার পার্টনার, মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ নলেজ পার্টনার, ইউনাইটেড কনভেনশন সেন্টার ভেন্যু পার্টনার, কাজী কনসালট্যান্টস লার্নিং পার্টনার এবং ব্যাকপেজ পিআর পার্টনার হিসেবে অংশ নিয়েছে।

এই আয়োজনের মাধ্যমে দেশের করপোরেট নেতৃত্বের মানোন্নয়ন ও দায়িত্বশীল নেতৃত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X