কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাপক সাড়া ফেলেছে তাসকিনের বিজ্ঞাপন

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এসির একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এসির একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

সম্প্রতি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এসির একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন জাতীয় ক্রিকেট দলের নাম্বার ওয়ান তারকা পেসার তাসকিন আহমেদ। ‘স্মার্ট কমফোর্টে নেক্সট লেভেলে’ শিরোনামের ওই বিজ্ঞাপনটি ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছে।

বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে আসার পরপরই ব্যাপক সাড়া ফেলেছে। রীতিমতো ভাইরাল হয়েছে বিজ্ঞাপনটি। লাইক, কমেন্ট ও শেয়ার বাড়ছে মুহুর্মুহু। এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত বিভিন্ন অনলাইন মাধ্যমে বিজ্ঞাপনটি এরই মধ্যে ১২০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।

জানা গেছে, বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। তিনি এখন ‘ফেস অব ওয়ালটন এসি’ হিসেবে সুপারব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে কাজ করছেন।

ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জোহেব আহমেদ, ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান এবং ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমানের ভাবনা ও নির্দেশনায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আশিক আলম।

ওয়ালটন এসির ফেসবুক পেজে রিলিজের পর শুধু এই প্ল্যাটফর্মেই এখন পর্যন্ত এটি ১১৪ মিলিয়নের বেশি দর্শক বিজ্ঞাপনটি দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ৬০ হাজার এবং মন্তব্য ও শেয়ার করেছেন লাখো দর্শক।

এই প্রথম কোনো ইলেকট্রনিক্স ব্র্যান্ডের সঙ্গে বিজ্ঞাপনের মডেল হয়েছেন তাসকিন আহমেদ। বিজ্ঞাপনটি দর্শকদের মধ্যে সাড়া ফেলায় উচ্ছ্বাসিত তাসকিন।

তিনি বলেন, ‘ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতের জায়ান্ট প্রতিষ্ঠান। দেশের পাশাপাশি বহির্বিশ্বেও ওয়ালটন ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়েছে। ওয়ালটন এখন আমাদের সবার গর্বের একটি ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডে নিজেকে যুক্ত করতে পেরে গর্ব বোধ করছি। বিজ্ঞাপনটির মাধ্যমে মূলত দেশে তৈরি ওয়ালটন এসির বিশেষ ফিচার ও নানাধর্মী সুবিধা ফুটিয়ে তোলা হয়েছে। বিজ্ঞাপনটি দর্শকমহলে সমাদৃত হওয়ায় খুব ভালো লাগছে। দর্শকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’

তিনি বলেন, ‘বিজ্ঞাপনটি রিলিজের পর থেকেই সহকর্মী, বন্ধু ও ভক্তদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার কাজটি সঠিকভাবে করার চেষ্টা করেছি। দর্শকের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের অনুপ্রেরণায় মুগ্ধ হয়েছি। দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের সঙ্গে দারুণ সময় পার করছেন বলেও জানান জাতীয় দলের এই পেসার।’

সিএমও জোহেব আহমেদ বলেন, ‘পণ্যের ব্র্যান্ডিংয়ের সঙ্গে সব সময় দর্শকদের মুগ্ধ করতে নানারকম আয়োজন থাকে আমাদের। তারই অংশ হিসেবে জাতীয় দলের তারকা পেসারকে নিয়ে ওয়ালটন এসির এই বিজ্ঞাপন ওয়ালটন এসি অর্জন করে নিয়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ডের মর্যাদা। গ্রাহকদের হাতে আইওটি, এআই প্রযুক্তিসম্পন্ন, পরিবেশবান্ধব, সর্বাধুনিক ও উদ্ভাবনী ফিচার সমৃদ্ধ এসি তুলে দেওয়ার মাধ্যমে ওয়ালটন এসি টানা দুই বছর ধরে ‘বেস্ট ব্র্যান্ড’ এর সম্মাননা পুরস্কার পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় বাজারের মতো বৈশ্বিক বাজারেও বাড়ছে ওয়ালটন এসির গ্রাহকপ্রিয়তা ও চাহিদা। ওয়ালটন এসির টেকসই গুণগতমান, এআই ও আইওটি বেজড উদ্ভাবনী, পরিবেশবান্ধব ও এনার্জি ইফিশিয়েন্ট, স্মার্ট সব প্রযুক্তি এবং ফিচার স্থানীয় ও বৈশ্বিক ক্রেতাদের মন জয় করে নিচ্ছে দ্রুত। ফলে এশিয়া, মধপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার নতুন নতুন দেশগুলোর বাজারে প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে ওয়ালটন এসির ব্র্যান্ড বিজনেস।’

জোহেব আহমেদ বলেন, ‘ইতোমধ্যে সিঙ্গাপুরের বিশ্বখ্যাত মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের প্রসেস কুলিং এ ব্যবহৃত হচ্ছে ওয়ালটনের স্মার্ট ইনভার্টার চিলার। আমাদের প্রত্যাশা জনপ্রিয় ক্রিকেট তারকা তাসকিনের উপস্থিতিতে ব্যাপক আলোড়ন তোলা এই বিজ্ঞাপনের মাধ্যমে চলতি বছর পণ্য বিক্রয়ে ভিন্ন মাত্রা যোগ করবে।’

সংশ্লিষ্টরা বলছেন, সর্বোচ্চ বিদ্যুৎসাশ্রয়ী ওয়ালটন এসিতে রয়েছে ফ্রস্ট ক্লিন, এয়ার প্লাজমা, থ্রি-ইন-ওয়ান, কনভার্টার টেকনোলজি, স্মার্ট কন্ট্রোলসহ নানা অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এছাড়াও আছে অফলাইন ভয়েস কন্ট্রোল এসি, ব্লুটুথ ও এয়ার প্লাজমা ফিচারের থ্রি-ইন-ওয়ান কনভার্টার প্রযুক্তির ফিচার। ওয়ালটনের এসি স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়।

পাশাপাশি ওয়ালটন এসির কম্প্রেসারে ব্যবহার করা হচ্ছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ রেফ্রিজারেন্ট। আন্তর্জাতিক মানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পরই ওয়ালটনের প্রতিটি এসি স্থানীয় ও বৈশ্বিক বাজারে ছাড়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X