রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মেরিটাইম ইনস্টিটিউটের পাসিং আউট

২০০ নতুন রেটিংস সমুদ্রযাত্রায় প্রস্তুত
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে কুচকাওয়াজ। ছবি : কালবেলা
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে কুচকাওয়াজ। ছবি : কালবেলা

চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে ২৮তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০০ জন প্রশিক্ষণার্থী আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

কুচকাওয়াজে অংশ নেওয়া ২০০ জন প্রশিক্ষণার্থী শৃঙ্খলাবদ্ধ প্যারেডের মাধ্যমে তাদের প্রশিক্ষণের সমাপনী প্রদর্শন করেন। পরে কৃতী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে বেস্ট অলরাউন্ড রেটিং হিসেবে গোল্ড মেডেল অর্জন করেন রাব্বি ইসলাম কানন ও বেস্ট গ্রাউন্ড ড্রিল হিসেবে সিলভার মেডেল পান প্যারেড কমান্ডার রহমত উল্লাহ।

প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম তার বক্তব্যে বলেন, দেশের মেরিটাইম খাত আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ায় বাংলাদেশি নাবিকদের জন্য বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। প্রশিক্ষণের মান ধরে রাখতে আধুনিক প্রযুক্তি ও সিমুলেটরভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে এই খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে।

নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার নাবিক এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাদের মধ্যে বিপুলসংখ্যক বর্তমানে দেশি-বিদেশি সমুদ্রগামী জাহাজে কর্মরত আছেন।

অনুষ্ঠানে দেশি-বিদেশি জাহাজ মালিক, শিপিং এজেন্ট, সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X